আলজেরিয়া আলোচিত ‘বার্বি’ সিনেমা নিষিদ্ধ করেছে। একটি সরকারি সূত্র ও স্থানীয় ২৪এইচ আলজেরি নিউজ সোমবার নিষিদ্ধের খবর জানায়। জানা যায়, সিনেমাটি কয়েক সপ্তাহ ধরে দেশের কিছু সিনেমা হলে প্রদর্শিত হচ্ছিল। রয়টার্সের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অফিশিয়াল সূত্রটি বলেছে যে ছবিটি সমকামিতা এবং অন্যান্য পশ্চিমা অপসংস্কৃতি প্রচার করে। এটি আলজেরিয়ার ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
গত ২১ জুলাই মুক্তি পাওয়ার পর থেকে ছবিটি বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে। ইতিমধ্যে ১ বিলিয়ন ডলারের টিকিট বিক্রি হয়েছে।
আলজেরিয়ার সংস্কৃতি মন্ত্রণালয় সিনেমা হলে চালানো চলচ্চিত্রের বিষয়বস্তু তত্ত্বাবধান করে এবং সেগুলি দেখানো বন্ধ করতে পারে।
বার্বি’ সিনেমার বিরুদ্ধে ‘সমকামিতা’ প্রচারের অভিযোগ তুলেছিল লেবাননের সংস্কৃতিমন্ত্রী। এমন অভিযোগ তুলে তিনি তার দেশের ‘বার্বি’ নিষিদ্ধের নির্দেশ দিয়েছেন। কুয়েতেও সিনেমাটি নিষিদ্ধ করেছে। কিন্তু সৌদি আরবসহ বিভিন্ন রক্ষণশীল আরব দেশে আলোচিত ‘বার্বি’ সিনেমাটির প্রদর্শন চলছে।
‘বার্বি’ সিনেমাটি পরিচালনা করেছেন গ্রেটা গারউইগ। এটি মুক্তির মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়েছে।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৭ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৪ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৮ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে