
শ্রীলঙ্কায় বিদ্যালয়ে ক্ষুধার্ত শিশুদের অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শিক্ষক ও একাধিক সরকারি কর্মকর্তারা এ নিয়ে বক্তব্যও দিয়েছেন। খাবারের অভাবেই যে শিশুদের এই করুণ দশা, সেটিই বলেছেন তাঁরা।
কর্মকর্তাদের সেসব বক্তব্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর শ্রীলঙ্কা সরকারি কর্মকর্তাদের সোশ্যাল মিডিয়ায় মতামত প্রকাশ নিষিদ্ধ করে নির্দেশনা জারি করেছে। গত বুধবার এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা না মানলে সেটি সরকারি চাকরিবিধির লঙ্ঘন বলে ধরে নিয়ে অভিযুক্তকে শাস্তির আওতায় আনা হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে শিক্ষার্থীরা না খেয়ে বিদ্যালয়ে আসছে। শ্রেণিকক্ষেই অজ্ঞান হয়ে পড়ছে এসব ক্ষুধার্ত শিশু—শিক্ষক ও একাধিক সরকারি কর্মকর্তা এমন দাবি করার পরে শ্রীলঙ্কা সরকার সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে।
দেড় লাখ সরকারি কর্মকর্তার উদ্দেশে দেওয়া সরকারি আদেশে জনপ্রশাসন ও ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলেছে, সাংবাদিকদের সঙ্গে কথা বলার ওপর দীর্ঘস্থায়ী নিষেধাজ্ঞা এখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। একজন সরকারি কর্মকর্তা সোশ্যাল মিডিয়ায় এ ধরনের মতামত প্রকাশ করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্টে দেখা যাচ্ছে, স্বাস্থ্য কর্মকর্তা এবং শিক্ষকেরা দাবি করেছেন, খাবারের অভাবে অনেক শিক্ষার্থী স্কুলে এসে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে।
২০২১ সালের শেষের দিক থেকে শ্রীলঙ্কার ২ কোটি ২০ লাখ মানুষ ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ওই সময় থেকেই অতিপ্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করার মতো ডলার ফুরিয়ে গেছে। বেসরকারি হিসাবে, শ্রীলঙ্কার মূল্যস্ফীতির হার জিম্বাবুয়ের পরেই। এ পরিস্থিতিতে দেশব্যাপী বিক্ষোভে গত বছরের জুলাই মাসে ক্ষমতাচ্যুত হোন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।
এদিকে খাবারের অভাবে শিক্ষার্থীরা বিদ্যালয়ে অজ্ঞান হয়ে পড়ছে—এ ধরনের প্রচারকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অপপ্রচার বলে অভিযোগ করেছেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী কেহেলিয়া রামবাকভেলা। তাঁর দাবি, জনস্বাস্থ্যকর্মীরা পরিস্থিতি অতিরঞ্জিত করে বলছেন।
যদিও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (এফএও) সর্বশেষ প্রতিবেদনে বলেছে, ৬০ লাখ বা শ্রীলঙ্কার মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে। এ দেশে মানবিক সহায়তা জরুরি হয়ে পড়েছে।
ইউনিসেফের হিসাব অনুযায়ী, শ্রীলঙ্কায় বর্তমানে দুটির মধ্যে একটি শিশুই নিয়মিত ক্ষধার্ত থাকে।
রাজাপক্ষের উত্তরসূরি রনিল বিক্রমাসিংহে সরকারবিরোধী বিক্ষোভকারীদের কঠোর হস্তে দমন করেছেন। রাজধানীর বেশির ভাগ এলাকায় তিনি বিক্ষোভ নিষিদ্ধ করেছেন। ফলে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এখন বোঝা কঠিন।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্য নিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দ ব্যবহারের অনুমতি দিয়েছে দিল্লি হাইকোর্ট।
১২ মিনিট আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৪ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৫ ঘণ্টা আগে