বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সময়টা ভালো যাচ্ছে না। ২০২২ সালের পরপর ফ্লপ ২০২৩ সালে এসেও তিনি কাটাতে পারেননি। ২০২৩ সালের প্রথম সিনেমা সেলফির ব্যর্থতার পর ওহ মাই গড এর সাফল্যের আশায় ছিলেন অক্ষয় কুমারের ভক্তরা। প্রথম দিনে বক্স অফিসে দাপট দেখাতে না পারলেও আশা জাগাচ্ছে সিনেমাটি।
গতকাল শুক্রবার সিনেমাটি মুক্তি পাওয়ার পর হল ফেরত দর্শকদের সমালোচনা সিনেমাটির পক্ষে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুসারে ওএমজি ২-এর প্রথম দিনের আয় ৯.৫০ কোটি রুপি ছাড়িয়েছে। গতকাল শুক্রবার হিন্দি সিনেমার বাজারের ৩৭.৫৩ শতাংশ দখলে ছিল এই সিনেমার।
সেই হিসেবে খুব একটা খারাপ শুরু করেনি ওএমজি ২ সিনেমাটি। যেখানে অক্ষয় আর ইমরান হাশমির সেলফির প্রথম দিনের আয় ছিল মাত্র ২.৫৫ কোটি রুপি। উল্টো দিকে, একই দিনে মুক্তি পাওয়া সানি দেওলের গদরের প্রথম দিনের আয় ৪০ কোটি। এটিও ২০০২ সালের ব্লকবাস্টার হিট ‘গদর: এক প্রেম কথা’র সিকুয়েল। যাতে অভিনয় করেছেন সানি দেওল আর আমিশা প্যাটেল।
‘ওএমজি ২’ সিনেমায় শিব চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। মুক্তির আগে বেশ কিছু বিতর্কে জড়িয়েছিল সিনেমাটি। আদিপুরুষের মতো যাতে কোনও নতুন বিতর্ক উসকে না দেয় তাই সেদিকে নজর রেখে কড়া হয়েছিল সিবিএফসি। বাদ যায় সিনেমাটির বেশ কিছু দৃশ্য।
অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের ২০১২ সালের ওহ মাই গড-এর সিকুয়েল এই সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন অমিত রাই। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে সিনেমাটির বাজেট ১৫০ কোটি রুপি। সিনেমাটি অক্ষয় ছাড়াও আরও অভিনয় করেছেন–পঙ্কজ ত্রিপাঠি ও ইয়ামি গৌতম।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
১১ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৯ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১ দিন আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে