রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাংলাদেশ অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সদস্য ও উপসাগরীয় দেশগুলোর কাছে আরও সাহায্য চেয়ে আবেদন করেছে। কক্সবাজারে বাংলাদেশ সরকারের ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান আরব নিউজকে এ তথ্য জানিয়েছেন।
এ বছরের শুরুতে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ত্রাণের পরিমাণ হ্রাস পাওয়ার পরিপ্রেক্ষিতে এ আবেদন করল বাংলাদেশ। এই সপ্তাহে উপসাগরীয় অঞ্চলে ওআইসি এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের একটি যৌথ প্রতিনিধিদল বাংলাদেশের শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করেছে।
ওআইসি এক বিবৃতিতে বলেছে, রোহিঙ্গা সমস্যা সমাধান এবং বাংলাদেশে রোহিঙ্গাদের সহায়তার জন্য আরও আর্থিক সংস্থান জোগাড় করাই এই সফরের লক্ষ্য।
জুনের শুরু থেকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তা প্রতি মাসে জনপ্রতি ৮ ডলার বা দিনে ২৭ সেন্টে কমিয়ে আনা হয়েছে। জাতিসংঘের আওতাধীন সংস্থাটি তহবিল সংকট দেখিয়ে মার্চে প্রথমে ১২ ডলার থেকে কমিয়ে ১০ করে।
মিজানুর রহমান আরব নিউজকে বলেছেন, ‘আমরা উপসাগরীয় দেশ এবং ওআইসি সদস্যদের কাছ আরও অর্থায়নের জন্য প্রতিনিধিদলের কাছে আবেদন করেছি। প্রতিনিধিদল কক্সবাজারে তহবিল সংকটসহ রোহিঙ্গাদের সর্বশেষ পরিস্থিতি জানতে চেয়েছিল। প্রতিনিধিদল বাংলাদেশ সরকারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।’
মিজানুর রহমান জানান, প্রতিনিধিদলে উপসাগরীয় সাহায্য সংস্থার প্রতিনিধিরাও ছিলেন। কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট এবং কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টও ছিল। যারা ইতিমধ্যেই রোহিঙ্গাদের কল্যাণে এখানে কাজ করছে।
গত মে মাসে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে ওআইসির মহাসচিব হুসেইন ব্রাহিম তাহা বলেছিলেন, ‘রোহিঙ্গা ইস্যু ওআইসির শীর্ষ অগ্রাধিকার।’
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মিয়ানমারবিষয়ক) মিয়া মইনুল কবির বলেন, এই সপ্তাহে জাতিসংঘ ও ওআইসির যৌথ প্রতিনিধিদলের সফরে রোহিঙ্গাদের জন্য তহবিল সংকটই মুখ্য বিষয় ছিল। তারা রোহিঙ্গাদের জন্য দ্রুত তহবিল বরাদ্দের লক্ষ্যে কাজ করেছে।
এই পরিস্থিতিতে যদিও অনেক দাতা অর্থসহায়তা দিচ্ছে, তবুও বাংলাদেশে নিযুক্ত বিশ্ব খাদ্য সংস্থার কান্ট্রি ডিরেক্টর ডম স্কাল্পেলি গত মাসে বলেছিলেন, যা পাওয়া গেছে তা একেবারেই যথেষ্ট নয়।

মঙ্গলবার রাতে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এক ঘণ্টা আগে ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি হয়েছেন। ওনার হার্টে কিছু সমস্যা দেখা দিয়েছে। জরুরি বিভাগ থেকে ইকবাল হাসান মাহমুদকে সিসিইউতে নেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টা আগে তিনি হাসপাতালে এসেছেন...
১ ঘণ্টা আগে
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড অবনমন ও পদোন্নতির ক্ষেত্রে নতুন শর্ত আরোপের প্রতিবাদে দেশব্যাপী কর্মবিরতি শুরু হয়েছে। রাজধানীর মতিঝিলে কৃষি ভবনসহ দেশের বিভিন্ন কার্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে রাজধানীতে বিএডিসির প্রধান
৪ ঘণ্টা আগে
গতকাল সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে তৃতীয় টার্মিনাল এলাকায় কিউআরএফের দায়িত্ব পালনকালে বিমানবাহিনীর সাত সদস্যকে বহনকারী একটি জিপ দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকায় সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত
৪ ঘণ্টা আগে
সরকারি কর্মচারীদের পে স্কেল ও মূল্যস্ফীতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের কারণে বাজারে অস্বাভাবিক মূল্যস্ফীতির ঝুঁকি নেই। তিনি বলেন, দীর্ঘদিন নতুন পে স্কেল না হলেও ইনক্রিমেন্ট পেতে পেতে অনেক কর্মকর্তা-কর্মচারীর বেতন ইতিমধ্যে প্রস্তাবিত স্কেলের কাছাকাছি পৌঁছে গেছে।
৪ ঘণ্টা আগে