আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ‘শিল্প চেতনায় মুজিব’ শিরোনামে চিত্রাঙ্কন ও প্রদর্শনীর আয়োজন করে।
আজ ১১ আগস্ট শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিটিভি প্রাঙ্গণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০ জন তরুণ শিক্ষার্থী এ চিত্রাঙ্কনে অংশ নেয়। এ আয়োজনের উদ্বোধন করেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন শিল্পী আব্দুল মান্নান, শিল্পী রোকেয়া সুলতানা, বিটিভির মহাপরিচালক ড. মোঃ জাহাঙ্গীর আলম, উপ মহাপরিচালক (অনুষ্ঠান) ড. সৈয়দা তাসমিনা আহমেদ, উপ মহাপরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জহিরুল ইসলামসহ বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিটিভির অডিটোরিয়াম লাউঞ্জে শিক্ষার্থীদের অঙ্কিত চিত্রকর্মের প্রদর্শনী চলবে আগামী ১৬ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত। এ প্রদর্শনীতে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার, স্বনামধন্য চিত্রশিল্পীসহ বিটিভির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

লাগেজে মদের বোতল থাকায় বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ঘটনার সত্যতা অস্বীকার করে অভিনেত্রী জানালেন, অসত্য সংবাদ প্রকাশ এবং মানহানির চেষ্টা করায় আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি।
১২ ঘণ্টা আগে
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার প্রভাব বজায় থাকল বাফটাতেও। এ বছরের প্রায় সব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত সিনেমাটি। এবারের অস্কারে পেয়েছে ১৩টি বিভাগে মনোনয়ন।
২০ ঘণ্টা আগে
সংগীতশিল্পী প্রীতম হাসান গানের পাশাপাশি অভিনয়টাও ভালো করেন। টিভি নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্টেও মুগ্ধতা ছড়িয়েছে তাঁর অভিনয়। সাধারণত জীবনঘনিষ্ঠ এবং রোমান্টিক চরিত্রে দেখা যায় প্রীতম হাসানকে। তবে, এবার ঈদে তিনি আসছেন অ্যাকশন চরিত্রে।
২০ ঘণ্টা আগে
পবিত্র রমজান উপলক্ষে একটি ইসলামিক গানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় ছয় শিল্পী। তাঁরা হলেন কাজী শুভ, লুৎফর হাসান, মুহাম্মদ মিলন, জিসান খান শুভ, সামজ ভাই ও তানজিল মিসবাহ। গানের শিরোনাম ‘আল্লাহ দেবে ঠাঁই’।
১ দিন আগে