
আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানোসহ চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করতে আসা ছয় শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করারও অভিযোগ রয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করে শাহবাগে আসে শিক্ষার্থীরা। শাহবাগ থানার সামনে আসার পরেই আন্দোলনরতদের লাঠিপেটা করে পুলিশ। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে সেখান থেকে ছয়জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, সাত-আটজনকে আটক করা হয়েছে।
এ দিকে শিক্ষার্থী আটকের বিষয়ে জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আশরাফ হোসেন বলেন, ‘এরা শিক্ষার্থী কি না—এ বিষয় যথেষ্ট সন্দেহ আছে। গতকাল কয়েকজনকে জিজ্ঞাসা করলে উল্টাপাল্টা তথ্য দিচ্ছিল। তাদের আগামী ১৭ তারিখে পরীক্ষা, অথচ মাত্র কয়েক দিন আগে তারা পরীক্ষা পেছানো, ৫০ নম্বরের পরীক্ষার দাবিতে রাস্তায় নেমেছে। এটা অযৌক্তিক।’
আশরাফ হোসেন আরো বলেন, আজকেও তারা রাস্তায় নেমেছে। এ সময় তারা পুলিশের ওপর হামলা করেছে। কয়েকজনকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। তবে এ বিষয় এখনই বিস্তারিত বলা যাবে না।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে করা মামলায় অভিযুক্ত মুন্না মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার (২৩ জুন) ভোর সোয়া ৫টার দিকে জেলা শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সকালে তাঁকে মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
১৭ মিনিট আগে
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চবিদ্যালয়ের নলকূপের পানি পান করে কমপক্ষে ৩৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নলকূপের পানির বিষক্রিয়ায় এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
২২ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে মসজিদের ইমামের জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে ১০ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইমাম মো. ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা আটক করে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জে গণ কল্যাণ ট্রাস্টের আয়োজনে জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জিকেটি ভবন মাঠে এ আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীরা সরাসরি আবেদন, জীবনবৃত্তান্ত জমা ও প্রাথমিক সাক্ষাৎকারের সুযোগ পান।
১ ঘণ্টা আগে