গজনি রাজ্যের শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্কুলের প্রধান ও স্বল্পমেয়াদি প্রশিক্ষণ প্রোগ্রামে বলেন, ১০ বছরের ওপর মেয়েরা প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করতে পারবে না। তৃতীয় শ্রেণির ঊর্ধ্বে পড়া মেয়েদের বাড়ি পাঠিয়ে দিতে বালিকা বিদ্যালয়ের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্ব আফগানিস্তানের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী বিবিসিকে বলেন, ‘আমাদের বলা হয়েছে, যেসব মেয়েরা লম্বা ও যাদের বয়স ১০ বছরের বেশি তাদের স্কুলে প্রবেশের অনুমতি নেই।’
গত বছর ডিসেম্বরে তালেবান সরকার নারীদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিষিদ্ধ করে। এই সিদ্ধান্ত বিদেশি সরকার ও জাতিসংঘের কাছ থেকে ব্যাপক নিন্দা কুড়িয়েছিল।
গত বছর উচ্চ শিক্ষামন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পাঠানো এক চিঠিতে বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারী শিক্ষা স্থগিতের আদেশ অবিলম্বে বাস্তবায়নের জন্য আপনাদের অবহিত করা হচ্ছে।’
নারীরা কঠোর পোশাকের নিয়ম ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুরুষ আত্মীয় নিয়ে আসার নিয়ম উপেক্ষা করে। তাই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে দাবি তালেবানের। বেশিরভাগ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আগের থেকেই নারী–পুরুষের জন্য আলাদা প্রবেশ, শ্রেণিকক্ষ ও নারী শিক্ষার্থীদের শুধু বয়স্ক পুরুষ বা নারী অধ্যাপক দিয়ে পড়ানোর নীতি ছিল।
২০২১ সালে তালেবান সরকার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে নারীদের ওপর শিক্ষাসহ আরও নানা নিষেধাজ্ঞা আরোপ করে। দেশটিতে নারীদের বিনোদনকেন্দ্র, জিম, মেলা, সেলুনে যাওয়া নিষিদ্ধ ও তাদের জনসম্মুখে পর্দা করে যেতে হবে। ইতিমধ্যে অনেক নারীকে সরকারি চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রায় ৩০ বছর ধরে রহস্য আর নানা ষড়যন্ত্রতত্ত্বে ঘেরা আলোচিত র্যাপ তারকা টুপাক শাকুর হত্যাকাণ্ডে অবশেষে প্রথমবারের মতো একজন দোষী সাব্যস্ত হয়েছেন। সাবেক গ্যাং নেতা ডুয়েন ‘কেফি ডি’ ডেভিসকে এই হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের একটি আদালতের জুরি।
২৪ মিনিট আগে
নেপাল-চীন সীমান্তের গিরং এলাকায় আকস্মিক বন্যার কয়েক সেকেন্ড আগের একটি সিসিটিভি ভিডিও এখন ভয়াবহ সেই দুর্যোগের শেষ মুহূর্তগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিট ৫৩ সেকেন্ডে পাহাড়ের আড়াল থেকে কালো মেঘের মতো একটি বিশাল স্রোত এগিয়ে আসছে।
১ ঘণ্টা আগে
মার্কিন তেল কোম্পানি নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্স (এনএবিইপি) ভেনেজুয়েলার এমন কয়েকটি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, যেগুলো আগে কয়েকটি চীনা কোম্পানি ও একটি রুশ প্রতিষ্ঠান পরিচালনা করত। স্থানীয় সময় গতকাল সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই মার্কিন...
৩ ঘণ্টা আগে
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। এর মাত্র কয়েক দিন পরই নয়াদিল্লিতে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা। এর মধ্যেই রাশিয়া ভারতের সামনে নতুন করে বড় ধরনের প্রতিরক্ষা প্রস্তাব তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে।
৫ ঘণ্টা আগে