মশা থেকে মানুষের শরীরে ম্যালেরিয়ার জীবাণুর সংক্রমণ ঠেকাতে সক্ষম এক ধরনের ব্যাকটেরিয়ার ধরন আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। ব্যাকটেরিয়ার এই ধরনটি তাঁরা দৈবক্রমেই আবিষ্কার করেন।
বিবিসি প্রতিবেদন অনুযায়ী, ল্যাবরেটরিতে সংরক্ষিত এক ঝাঁক মশার ভেতর ম্যালেরিয়ার জীবাণু তৈরি বন্ধ হওয়ার কারণ খুঁজতে গিয়ে ব্যাকটেরিয়ার এই ধরনটির সন্ধান পান বিজ্ঞানীদের একটি দল।
গবেষকেরা বলছেন, খুঁজে পাওয়া নতুন ধরনের এই ব্যাকটেরিয়া প্রাকৃতিক পরিবেশে পাওয়া যায়। বিশ্বের অন্যতম প্রাচীন প্রাণঘাতী রোগ ম্যালেরিয়া মোকাবিলায় নতুন একটি অস্ত্র হিসেবে এই ব্যাকটেরিয়াকে ব্যবহার করা যেতে পারে বলে আশা করছেন গবেষকেরা।
ম্যালেরিয়ায় এখনো বিশ্বে প্রতি বছর ৬ লাখ লোক মারা যায়। নতুন আবিষ্কৃত এই ব্যাকটেরিয়ার ব্যবহারে ম্যালেরিয়া প্রতিরোধ করার সম্ভাবনা নিয়ে এরই মধ্যে পরীক্ষা–নিরীক্ষা শুরু হয়ে গেছে।
স্পেনে ওষুধ কোম্পানি জিএসকের পরিচালিত একটি গবেষণাগারে বিজ্ঞানীরা হঠাৎ করে লক্ষ্য করেন, গবেষণার প্রয়োজনে আটকে রাখা এক ঝাঁক মশার শরীরে ম্যালেরিয়ার জীবাণু তৈরি হচ্ছে না।
জিএসকের ওই ওষুধ তৈরির গবেষণায় নেতৃত্ব দেওয়া ড. জ্যানেট রদ্রিগেজ বলেন, ‘আমরা দেখলাম, মশার ওই কলোনিতে সংক্রমণ (ম্যালেরিয়া জীবাণুর) কমতে শুরু করেছে, এবং বছরের শেষ নাগাদ দেখা গেল, তাদের মধ্যে ম্যালেরিয়া জীবাণুর সংক্রমণ একদম শূন্যে নেমে গেছে।’
বিজ্ঞানীদের ওই দলটি ২০১৪ সালে তাদের পরীক্ষা-নিরীক্ষার নমুনা ডিপ-ফ্রিজে সংরক্ষণ করে রাখেন। এর দুই বছর পর সেই নমুনায় কী ঘটল তা খুঁটিয়ে দেখেন।
এরপর আরও কিছু পরীক্ষা–নিরীক্ষায় বিজ্ঞানীরা দেখেন, নতুন খুঁজে পাওয়া টিসি-ওয়ান ব্যাকটেরিয়া সাধারণ প্রাকৃতিক পরিবেশেই অবস্থান করছে। একই সঙ্গে এটি মশার অন্ত্রনালিতে ম্যালেরিয়ার জীবাণুর বিকাশ প্রক্রিয়া বন্ধ করে দেয়।
রদ্রিগেজ আরও বলেন, ‘টিসি-ওয়ান ব্যাকটেরিয়া কোনো মশার শরীরে ঢুকলে মৃত্যু পর্যন্ত সক্রিয় থাকে। আমরা প্রমাণ পেয়েছি, ওই ব্যাকটেরিয়াই মশাগুলোর দেহে সংক্রমণ হ্রাসে কাজ করেছে।’
বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্সে প্রকাশিত নতুন তথ্যে দেখা গেছে, নতুন আবিষ্কৃত এই ব্যাকটেরিয়া মশার দেহে ম্যালেরিয়া জীবাণুর পরিমাণ ৭৩ শতাংশ কমিয়ে দিতে সক্ষম। এই ব্যাকটেরিয়াটি হারমেন নামের অণু নিঃসৃত করে। এটি মশার অন্ত্রনালিতে ম্যালেরিয়ার জীবাণু তৈরির প্রক্রিয়া আটকে দেয়।
জিএসকের বিজ্ঞানীদের দল এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা যৌথ গবেষণায় দেখেছেন, ব্যাকটেরিয়ার নিঃসৃত হারমেনে চিনি মিশিয়ে মুখ দিয়ে অথবা ত্বকের ভেতর দিয়ে মশার শরীরে ঢোকানো সম্ভব। মশা যেখানে বসে সেখানে এই হারমেন ছড়িয়ে দিয়ে এটি পরীক্ষা করা সম্ভব।
‘ম্যালেরিয়া নো মোর’ নামে একটি দাতা সংস্থার কর্মকর্তা গ্যারেথ জেনকিন্স বলেন, ‘নতুন এই আবিষ্কার সত্যিই আশাব্যঞ্জক। নতুন নতুন আবিষ্কার এবং সৃজনশীল গবেষণা অব্যাহত রাখা গেলে আমাদের জীবদ্দশাতেই ম্যালেরিয়ার হুমকি নির্মূল করা সম্ভব।’

শিশুর জীবনের প্রথম ছয় মাস তার ভবিষ্যৎ স্বাস্থ্য, বৃদ্ধি ও মেধাবিকাশের ভিত্তি তৈরি করে। এ সময় শিশুর জন্য সবচেয়ে নিরাপদ, পরিচ্ছন্ন, সহজলভ্য ও পূর্ণাঙ্গ খাবার হলো মায়ের দুধ। এটি শুধু ক্ষুধা মেটায় না; শিশুর প্রয়োজনীয় পুষ্টি জোগায়, মস্তিষ্কের বিকাশে সহায়তা করে এবং ডায়রিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণসহ বিভিন্ন
৬ ঘণ্টা আগে
দেশে হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে গিয়ে অধিকাংশ পরিবারই মারাত্মক আর্থিক সংকটে পড়ছে। চিকিৎসা ব্যয় মেটাতে প্রতি ১০টি পরিবারের প্রায় ৯টি (৮৯ শতাংশ) ঋণ নিয়েছে। এ ছাড়া ৬১ শতাংশ পরিবার নিজেদের সঞ্চয় শেষ করে ফেলেছে এবং চিকিৎসা ও সংশ্লিষ্ট অন্যান্য খাতে প্রতিটি পরিবারকে...
৯ ঘণ্টা আগে
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩২৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১১৩ জন। এ ছাড়া রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৭১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৫, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১২ জন মারা গেছে।
১২ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়াল। এ ছাড়া গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৫৮০ জন।
১২ ঘণ্টা আগে