
আন্তর্দেশীয় লেনদেন ব্যবস্থা চালু করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার চারটি দেশ। নতুন এই পদ্ধতি অনুসারে এই চারটি দেশের যেকোনো একটি দেশে কিউআর কোড ব্যবহার করে নিজস্ব মুদ্রায় যেকোনো পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন। মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দেশ চারটি হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুর। বিশ্লেষকেরা বলছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশগুলোর দ্বারা বাস্তবায়িত নতুন এই লেনদেন ব্যবস্থা দেশগুলোর মধ্যে আর্থিক একীকরণের বিষয়টিকে আরও গভীর করবে। পাশাপাশি আসিয়ান জোটকেও অর্থনৈতিক সংহতির আরও কাছাকাছি নিয়ে আসবে।
গত বছর আসিয়ানের দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করে। পরে চলতি বছরের মে মাসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন উল্লিখিত চারটি দেশের সরকারপ্রধানেরা। পরে সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলো একটি অভিন্ন লেনদেন ব্যবস্থা চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
আন্তসীমান্ত এই লেনদেন ব্যবস্থা চালুর মূল উদ্দেশ্য হলো—দেশগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, রেমিট্যান্স এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সহজ করা এবং আরও বাড়ানো। এ ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি আর্থিক ইকোসিস্টেম চালু করা। বিশ্লেষকেরা বলছেন, এই লেনদেন ব্যবস্থা বড় আকারে অর্থনৈতিক ব্যবস্থা চালুর জন্য হলেও এতে করে খুচরা পর্যায়ের ভোক্তারাও অনেক বেশি উপকৃত হবেন।
আন্তসীমান্ত এই লেনদেন ব্যবস্থাকে অনেক বিশ্লেষক আবার এই অঞ্চলে মার্কিন ডলারসহ অন্যান্য বিদেশি মুদ্রার ওপর এই অঞ্চলের দেশগুলোর নির্ভরশীলতা কমানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও মনে করছেন। এ বিষয়ে ডিপ্লোম্যাট কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিনের পরামর্শক ও ডিপ্লোম্যাট রিস্ক ইন্টেলিজেন্সের দক্ষিণ-পূর্ব এশিয়া বিশ্লেষক নিকো হান বলেছেন, ‘এর মাধ্যমে এই চারটি দেশ মার্কিন ডলার বা চীনা রেনমিনবিকের (চীনা ইউয়ানকে রেনমিনবিক নামে ডাকা হয়) প্রভাবকে খর্ব করবে।’

কাগজ ও নগদনির্ভরতা কমিয়ে দেশের আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুঁজিবাজারের সব কার্যক্রম কাগজমুক্ত করে অনলাইনে আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
৭ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও এর আওতাধীন ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই) আগামী ১৫ বছরের জন্য বিদেশি বা আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য খসড়া কনসেশন চুক্তির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
৮ ঘণ্টা আগে
যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। মোট ৩৮ দশমিক ৪২ ওয়েটেড স্কোর নিয়ে বিশ্ববিদ্যালয়টি এ অবস্থান অর্জন করেছে।
১৩ ঘণ্টা আগে
বিশ্ববাজারে চাহিদার ধীরগতি ও দেশের অর্থনীতিতে নানা চাপের মধ্যেও রপ্তানি আয় ইতিবাচক ধারায় রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশের তৈরি পণ্য বিশ্ববাজারে রপ্তানি বাবদ আয় বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ। এ সময়ে রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ৩০৯ কোটি ৪১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার..
১৪ ঘণ্টা আগে