
চলমান আন্দোলনকে নস্যাৎ করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে ফখরুল বলেন, ‘গত কয়েক দিনের ঘটনাপ্রবাহে আমরা আশঙ্কা করছি তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানকে সরকারি নীল নকশায় মিথ্যা মামলায় সাজা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শুধু প্রতিহিংসার কারণে ফরমায়েশি রায়ের মাধ্যমে এই সাজার ব্যবস্থা করা হয়েছে।’
রাজনৈতিক প্রতিহিংসা হলে জুবাইদার বিরুদ্ধে কেন?—এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘এরা (সরকার) তাঁর (তারেক রহমান) ছায়া দেখলেও ভয় পায়। জুবাইদা রহমান তারেক রহমানের স্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ, তাঁকে কী করে দূরে রাখা যায় রাজনীতির সম্ভাবনা থেকে, সে জন্য এটা করা হয়েছে।’
তবে কি জুবাইদার রাজনীতিতে আসার সম্ভাবনা আছে—এমন আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সে সম্ভাবনা একেবারেই নেই।
শুধু তারেক রহমান নয়, আন্দোলনের সঙ্গে থাকা বিএনপিসহ বিরোধী দলের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও চক্রান্ত শুরু হয়েছে বলেও অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, নেতাদের তালিকা করা হয়েছে, তাঁদের নামে পুরোনো মামলা যেগুলো হয়েছে, দ্রুততার সঙ্গে সেগুলো শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে—আগামী নির্বাচনের আগে, বিএনপির নেতারা যাঁরা নির্বাচন করতে পারেন, তাঁরা যাতে অংশগ্রহণ করতে না পারেন এবং একই সঙ্গে মূল নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা। তবে এসব করে কোনো লাভ হবে না।

আসিফ মাহমুদ বলেন, যদি এই অনুসন্ধান করতেই হয়, তাহলে বর্তমান সরকারের বিরুদ্ধে অনুসন্ধান করতে হবে, আমার বিরুদ্ধে নয়। আমি একেবারে ডকুমেন্ট দিয়ে দেখিয়ে দিয়েছি, যে নির্দিষ্ট ঘটনার কথা বলা হয়েছে, সেটি বিএনপি সরকার ক্ষমতায় আসার তিন মাস পরের ঘটনা।
১ ঘণ্টা আগে
সংসদ অধিবেশনে আওয়ামী লীগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মধ্যে বাহাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্প্রতি একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগ দল হিসেবে রাজনীতি করতে চাইলে আপত্তি থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন
১৬ ঘণ্টা আগে
চট্টগ্রামের পর এবার রংপুর অভিমুখে লংমার্চ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দাবিতে পরবর্তী এই কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করেছে জামায়াতে ইসলামী।
১৯ ঘণ্টা আগে
চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিসে যাওয়া অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান দলের মহিলা বিভাগের প্রচার সেক্রেটারি নাজমুন নাহার।
১৯ ঘণ্টা আগে