শিগগরি বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই। এটি গ্যালাক্সি এস২১ এফই মডেলকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি ফোনটির লাইভ ইমেজ ফাঁস হয়েছে। একটি ওয়্যারলেস চার্জিং ডেটাবেজেও ফোনটি দেখা গেছে। অপরাপর গ্যালাক্সি এস২৩ মডেলের চেয়ে এই ফোনের চার্জিং ক্ষমতা ধীরগতির হবে বলে ধারণা করা হচ্ছে।
দুটি এসওসি ভ্যারিয়্যান্টসহ এই ফোন এর আগে গিকবেঞ্চে তালিকাভুক্ত হয়েছে। গিকবেঞ্চ হলো কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট ও মোবাইল ফোনের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ও গ্রাফিক প্রসেসিং ইউনিটের সক্ষমতা পরিমাপের মানদণ্ড।
গ্যালাক্সি এস২৩ সিরিজের অংশ হতে যাচ্ছে আসন্ন এই ফ্যান এডিশন। এর আগে এই সিরিজের অংশ হয়েছে বেস গ্যালাক্সি এস২৩, গ্যালাক্সি এস২৩ প্লাস ও গ্যালাক্সি এস২৩ আল্ট্রা।
গ্যালাক্সি এস২৩ এফই ফোন ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়ামেও তুলে ধরা হয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, এটি ৪.৪ ওয়্যারলেস চার্জিং ক্ষমতাসম্পন্ন। তবে এই ইউএসবি টাইপসি কত ওয়াট সক্ষতার তা ওয়েবসাইটে উল্লেখ নেই। গ্যালাক্সি এস২৩ আল্ট্রা তারসহ ৪৫ ওয়াট ও তারহীন ১৫ ওয়াট ফাস্ট চার্জিং ক্ষমতার।
এদিকে স্যামসাং ক্লাব নামে নেদারল্যান্ডের ওয়েবসাইট, কথিত গ্যালাক্সি এস২৩ এফই মডেলের লাইভ ইমেজ ফাঁস করা হয়েছে। ছবি দেখে ধারণা করা হচ্ছে, ফোনটিতে ২.৫ডি মডেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটির পেছনের অংশ সমান এবং এতে বাঁ পাশের কোনায় উল্লম্বভাবে তিনটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
স্যামসাং দক্ষিণ আফ্রিকার ভাইস প্রেসিডেন্ট জাস্টিন হিউম সিউলে গ্যালাক্সি উন্মোচন অনুষ্ঠানে বলেন, গ্যালাক্সি এস২৩ এফই মডেলের ঘোষণা শিগগরিই আসতে পারে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ এসওসি বা স্ন্যাপড্রাগন ৮ + জেন ১ এসওসিসহ এটি যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে আসতে পারে। অন্যান্য অঞ্চলে ইনহাউস এক্সিনোস ২২০০ চিপসেটসহ ফোনটি মিলতে পারে।
এক নজরে স্যামসাং গ্যালাক্সি এস ২৩
ফোনটিতে অক্টা–কোর প্রসেসর ও এন্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম থাকবে। এক্সিনোস ভ্যারিয়েন্টে এক্সলিপ্স ৯২০ এমডি জিপইউ ব্যবহার করা হবে। ফোনটিতে ৮ জিবি এলডিডিআর র্যাম থাকবে। রোম হবে ২৫৬ জিবি ৩.১ ইউএফপিএস পর্যন্ত বাড়ানো যাবে।
পেছনের ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর, ১০ মেগাপিক্সেল এবং সামনের ক্যামেরায় ১২ মেগাপিক্সেল সেন্সর থাকবে। ফোনটিতে ৪৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।

‘ট্রেন্ড’ শব্দটির সঙ্গে এখন কিশোর থেকে শুরু করে প্রবীণ সবাই পরিচিত। টিকটক বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এখন ত্বকের যত্নে নেওয়া বিষয়ক তথ্য অনুসরণের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। সেখানে কিছুদিন পরপর তৈরি হচ্ছে নতুন ট্রেন্ড।
১২ ঘণ্টা আগে
স্মার্টফোন এখন আধুনিক জীবনের অপরিহার্য অংশ। কিন্তু প্রয়োজনের সীমা পেরিয়ে যখন এটি মানুষের দৈনন্দিন জীবন, মানসিক স্বাস্থ্য ও সম্পর্ককে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন তা হয়ে উঠতে পারে এক ধরনের আসক্তি। যুক্তরাজ্যে এমনই উদ্বেগজনক প্রবণতা নিয়ে কাজ করছেন থেরাপিস্টরা।
১২ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে কথা বলছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। একজন সাংবাদিক প্রশ্ন করলেন ‘আসন্ন ম্যাচে লিওনেল মেসি কি খেলবেন?’ উত্তরে কোচ জানালেন, ‘এই প্রশ্নটা যদি অন্য কেউ করত, আমি নিশ্চিতভাবেই এড়িয়ে যেতাম। যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন, তাই উত্তর দিচ্ছি, লিও (মেসি) আগামীকাল শুরুর একাদশে থাকছে না।
১৩ ঘণ্টা আগে
বলতে গেলে এখন প্রায় সবার ঘরে রয়েছে পাকা আম। খেতে সুস্বাদু এই ফল ত্বক সুন্দর রাখতেও খুব ভালো ভূমিকা রাখে। ভিটামিন এ, সি, ই, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক এনজাইমে সমৃদ্ধ আম ভেতর-বাইরে থেকে ত্বকের ক্ষয়ক্ষতি সারিয়ে তোলে, আর্দ্রতা বজায় রাখে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
১৬ ঘণ্টা আগে