‘সুড়ঙ্গ’ সিনেমা পাইরেসি করার অপরাধে দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল ২৯ জুলাই শনিবার বিকেলে ডিবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ২৭ জুলাই বিকেলে পাইরেসি নিয়ে অভিযোগ করতে রাজধানীর ডিবি কার্যালয়ে যান পরিচালক রায়হান রাফী, আফরান নিশো, তমা মির্জাসহ ‘সুড়ঙ্গ’ টিম। সেদিন ছয়জনের নামে অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনামুল কবীর ও মনির শেখ নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল ডিবি কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তির সময় উপস্থিত ছিলেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, আলফা আই স্টুডিওজের পরিচালনা ব্যবস্থাপক শাহরিয়ার শাকিল, পরিচালক রায়হান রাফী ও অভিনেত্রী তমা মির্জা।
এ বিষয়ে শাহরিয়ার শাকিল বলেন, ‘প্রশাসনকে ধন্যবাদ। তারা এত দ্রুত সময়ের মধ্যে আমাদের অভিযোগ আমলে নিয়ে সেটা নিয়ে মাঠে নেমেছেন। বিশেষ ধন্যবাদ হারুন অর রশিদকে। তিনি খুবই আন্তরিকতার সঙ্গে আমাদের বিষয়টি সমাধান করছেন। ‘সুড়ঙ্গ’ নিয়ে দর্শকের এখনো আগ্রহ তুঙ্গে। বাংলা সিনেমার জয়রথ চলতে থাকুক।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘পাইরেসি একটা ভয়ংকর অপরাধ। আমরা যাঁরা সিনেমার সঙ্গে সম্পৃক্ত তাঁরা এই অপরাধের বিরুদ্ধে সোচ্চার। এটা শুধু আইনগতভাবেই নয়, সাংস্কৃতিক আন্দোলনের বিরুদ্ধেও ব্যাপক আগ্রাসন সৃষ্টির চেষ্টা চালানো। তবে আজকে প্রশাসন যে অ্যাকশন নিয়েছে, তা আসলে উদাহরণ হয়ে থাকবে। আর ইন্ডাস্ট্রির জন্যও এ রকম পদক্ষেপ সুদিন ফিরিয়ে আনবে।’
এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হারুন অর রশিদ বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আসার পরই আমরা ‘সুড়ঙ্গ’ টিমকে আশ্বস্ত করেছিলাম যে এর বিরুদ্ধে আমরা দ্রুতই অ্যাকশন নেব। অন্যদিকে আমরা মনে করি, এই সিনেমা যারা বানিয়েছে, তাদের আর্থিক ক্ষতি ও ইন্ডাস্ট্রি নষ্ট করার এক অপচেষ্টা করেছে। তবে আমরা অল্প সময়ের মধ্যে এই কাজের সঙ্গে জড়িতদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছি। তারা স্বীকারও করেছে।’
ঈদে বাংলাদেশে ‘সুড়ঙ্গ’ মুক্তি পেয়েছিল মোট ২৮টি প্রেক্ষাগৃহে। গেল শুক্রবার থেকে দেশের ৫০টি হলে চলছে সিনেমাটি। এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গেও ২১ জুলাই থেকে ৩১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এ ছাড়া আমেরিকা, অস্ট্রেলিয়াসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’।

অর্থহীন ব্যান্ডে আবারও এল বড় বদল। গতকাল একই দিনে অর্থহীন ছাড়ার ঘোষণা দিয়েছেন ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈন। তাঁদের স্থলাভিষিক্ত হিসেবে আরও তিন সদস্য যুক্ত হওয়ার খবর জানানো হয়েছে অর্থহীনের পক্ষ থেকে।
২১ ঘণ্টা আগে
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৬ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
২১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২১ ঘণ্টা আগে
ভালোবেসে ঘর বেঁধেছিলেন দুই সংগীতশিল্পী রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী। তবে বেশি দিন স্থায়ী হয়নি তাঁদের সেই সংসার। দীর্ঘদিন বিচ্ছেদ নিয়ে বেশি কথা বলেননি কেউ। সম্প্রতি এক পডকাস্টে রবি চৌধুরী তাঁদের দাম্পত্য ভাঙনের প্রসঙ্গে কথা বলেন।
২১ ঘণ্টা আগে