এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তব জীবনের দৃশ্য। যুক্তরাষ্ট্রের রাস্তায় বেঞ্চে ছেলে ঘুমাচ্ছে, তাকে পাহারা দিচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব। আজ মঙ্গলবার ছবিটি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন সুপারস্টার শাকিব খান। ক্যাপশনে তিনি তুলে ধরেছেন ছেলের প্রথম যুক্তরাষ্ট্র সফরের কথা।
ছবিটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, ছেলে জয় ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে বেঞ্চে। আর তার পাশেই রাস্তার ফুটপাতে বসে আছেন বাবা শাকিব খান। তিনিও যেন ক্লান্ত! আর এমন ছবি প্রকাশের পর মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি কেড়েছে তা। নেটিজেনরা বাহবাহ দিচ্ছে বাবা শাকিব খানকে।
গত ৪ জুলাই ‘প্রিয়তমা’ মুক্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান। এরপর সন্তান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে যান অপু বিশ্বাস। সম্প্রতি সন্তানকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে শাকিব খান ও অপু বিশ্বাসের ঘোরাঘুরির কিছু ছবি ও ভিডিও ফেসবুকে প্রকাশিত হয়েছে। এ ছাড়া সম্প্রতি অপু-জয় ঘুরতে গিয়েছিলেন নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে। সঙ্গে ছিলেন শাকিব খানও।
গতকাল সোমবার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অপু-জয় ঘোড়ার গাড়িতে ঘুরছেন। ক্যামেরার ওপাশ থেকে শাকিব ছেলে জয়কে পার্ক দেখাচ্ছেন। ভিডিওটিও ধারণ করেছেন শাকিব নিজেই। তবে ক্যামেরার সামনে দেখা যায়নি তাকে। ভিডিওটি ইতিমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে ভক্তমহলে।
যুক্তরাষ্ট্রের পর কানাডায়ও শাকিব-অপুকে ঘুরে বেড়াতে দেখা গেছে। তাঁদের সঙ্গে রয়েছে ছেলে আব্রাহাম খান জয়। গতকাল বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৮টার দিকে ফেসবুক লাইভে আসেন অপু বিশ্বাস। সেখানকার একটি পার্কে ফায়ার ওয়ার্ক দেখছিলেন তাঁরা। ৩ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওতে শাকিব কিংবা জয়কে দেখা না গেলেও বাবা-ছেলের কথোপকথন শোনা যাচ্ছিল। এ সময় ছেলেকে ‘ফায়ার ওয়ার্ক’ দেখাচ্ছিলেন শাকিব।
এদিকে ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে করেছে শাকিব খান ও অপু বিশ্বাস। সেটিও গোপন ছিল। এমনকি সন্তান জন্মের খবরও গোপন রেখেছিলেন তাঁরা। ২০১৭ সালের ১০ এপ্রিল সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভ অনুষ্ঠানে আসেন অপু বিশ্বাস। জানান, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাঁর সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় আব্রাহাম খান জয়। ক্যারিয়ারের কথা চিন্তা করে দুজনেই বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রাখেন। তবে ২০১৮ সালের ১২ মার্চ তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

রোজার ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার চারটি চলছে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায়। তবে এই মাল্টিপ্লেক্স চেইনের কোনো শাখায় ঈদের প্রথম দিন দেখা যায়নি শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি। অবশেষে জটিলতা কাটিয়ে ঈদের দ্বিতীয় দিন রোববার রাত থেকে স্টার সিনেপ্লেক্সে ফিরল শাকিব...
৫ ঘণ্টা আগে
প্রায় দুই দশক পর আগামী এপ্রিলে ভারতে সংগীত সফরে আসার কথা ছিল পপতারকা শাকিরার। শুরু হয়েছিল টিকিট বিক্রি। তবে শেষ মুহূর্তে ইরান যুদ্ধের কারণে শাকিরার কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা। প্রথমে ভারতে দুটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল শাকিরার। শাকিরার কনসার্টের ঘোষণার পর দর্শকের আগ্রহ বাড়তে...
৯ ঘণ্টা আগে
সিনেমা মুক্তির পর অনলাইনে সিনেমা ফাঁস হয়ে যাওয়ার প্রবণতা রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে নির্মাতাদের জন্য। সিনেমা পাইরেসি হওয়ার ভয়ে এই রোজার ঈদে একাধিক নির্মাতা ঈদের প্রথম সপ্তাহে শুধু মাল্টিপ্লেক্সে সিনেমা মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন।
১০ ঘণ্টা আগে
আবার চুমকি গানটির কথা যৌথভাবে লিখেছেন ইরফান তুষি, আরিফ হোসাইন ও সাজিন সালমান। সংগীত পরিচালনা করেছেন বিবেক। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন খায়রুল বাসার ও পারসা ইভানা।
১৩ ঘণ্টা আগে