নিজের একটা বাড়ি থাকবে, সেটা অধিকাংশ মানুষেরই স্বপ্ন। স্বপ্নের চেয়েও কখনো বেশি প্রাধান্য পায় নিরাপত্তার বিষয়টি। বিশেষ করে এটা উন্নত বিশ্বের দেশগুলোতে। কিন্তু ইউরোপে সুযোগ তৈরি হওয়ার পরও মানুষের বাড়ি কেনার প্রতি আগ্রহ কমেছে।
ইউরোপে উল্লেখযোগ্য হারে কমছে বাড়ির দাম। বিশেষ করে জার্মানি ও ব্রিটেনে এমন হারে কমেছে, যা অনেক বছরের মধ্যে সর্বোচ্চ। অথচ কম দামেও বাড়ি কিনছে খুব কম মানুষ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যানের বরাতে এ তথ্য দিয়েছে জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে।
গত এক দশকেরও বেশি সময় ধরে ইউরোপের প্রায় সব দেশে বাড়ির দাম শুধু বেড়েছে। ২০১৫ সালের পর থেকে সাত বছরে একবারও বৃদ্ধির এই ধারায় ছেদ পড়েনি। এমনকি করোনা মহামারির সময়েও বাড়ির ক্রেতা কমেনি, দামও কমেনি। কিন্তু ২০২২ সাল থেকে শুরু হয়েছে উল্টো ধারা। সে বছর জার্মানিতে বাড়ির দাম ৬ দশমিক ৮ শতাংশ কমেছে, বাড়ির মূল্যের রেকর্ড প্রকাশ শুরুর পর থেকে এটিই সর্বোচ্চ কম।
এই হারে বাড়ির দাম কমার জন্য মূলত তিনটি বিষয়কে দায়ী মনে করছেন বিশেষজ্ঞরা। সেগুলো হলো মুদ্রাস্ফীতি, সুদের হার বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি।
অথচ এই তিন ‘সমস্যা’ একসঙ্গে জনজীবনে নেমে আসার আগ পর্যন্ত ইউরোপে বাড়ির দাম সব সময়ই বেড়েছে। ২০১৫ সালের মার্চ থেকে ২০২২ এর জুন পর্যন্ত তাই বাড়িঘরের দাম সব মিলিয়ে মোট ৪৩ শতাংশ বেড়েছে। ইইউর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, করোনা মহামারির সময়, অর্থাৎ ২০২০ ও ২০২১ সালে আগের পাঁচ বছরের চেয়েও বেশি দ্রুত বেড়েছে বাড়ির দাম।
কিন্তু ২০২২ সালে হঠাৎ করেই বাড়ির দাম কমতে থাকে। গত সপ্তাহে ইইউ যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে, টানা ৩০ ‘কোয়ার্টার’ দাম বাড়ার পর ২০২২ সালের জুলাই মাসে যে বাড়ির মূল্যে ভাটার টান লেগেছিল, ডিসেম্বর পর্যন্ত তা একবারের জন্যও থামেনি।
তবে, বাড়ির দাম কমলেও বিক্রি বাড়ছে না। কারণ, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। তাই বাড়ি কেনার সাধ থাকলেও সাধ্য হচ্ছে না। যাঁরা কিনতে চাইছেন, ব্যাংকে সুদের হার বেড়ে যাওয়ায় তাঁরাও পিছিয়ে আসতে বাধ্য হচ্ছেন। এ অবস্থায় নতুন বাড়ি নির্মাণও কমছে।
অন্যদিকে ব্রিটেনেও দ্রুত কমছে বাড়ির দাম। সেখানে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বাড়ির দাম ২ দশমিক ৬ শতাংশ কমেছে। ২০১১ সালের পর এই প্রথম বাড়ির দাম এত দ্রুত এতটা কমল। সেখানে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, সুদের হার বৃদ্ধির পাশাপাশি বন্ধকি সুদের হারও বেড়েছে। তাই বাড়ির মূল্যহ্রাসের খবরের পাঠক বাড়লেও বাড়ির ক্রেতা বাড়ছে না!

ইউক্রেনের একটি শপিং সেন্টারে ‘ডাবল ট্যাপ’ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের ব্যস্ত ওই শপিং সেন্টারে স্থানীয় সময় শুক্রবারে চালানো এ হামলায় ১৬ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছেন। এখনো নয়জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
২৮ মিনিট আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত-সংক্রান্ত ট্রাম্প প্রশাসনের বিতর্কিত পদক্ষেপ বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।
৩ ঘণ্টা আগে
গত জুনে ব্রিটিশ কমান্ডোদের হাতে গ্রেপ্তার হন রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের একটি তেলবাহী জাহাজের ভারতীয় ক্যাপ্টেন অজয় পান্থ। ৩৮ বছর বয়সী অজয় পান্থ বর্তমানে যুক্তরাজ্যের হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে এনডিটিভির প্রতিবেদন থেকে
৪ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। এই সুপারিশের পর কমিশনকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে সমালোচনা করেছে ভারত।
৫ ঘণ্টা আগে