চাঁপাইনবাবগঞ্জ থেকে এ বছরও কোরবানির পশু কম খরচে ঢাকা নেওয়ার ব্যবস্থা রাখছে রেলওয়ে। তবে এবার আলাদাভাবে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালু না করে ম্যাংগো স্পেশাল ট্রেনে আলাদা ওয়াগনে পরিবহন করা হবে কোরবানির পশু।
আগামীকাল শনিবার থেকে ট্রেনে কোরবানির পশু পরিবহন করা যাবে। টানা তিনদিন (২৪ থেকে ২৬ জুন পর্যন্ত) এ সুবিধা চালু রাখবে বিশেষায়িত ট্রেনটি। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জোনের বিভাগীয় (পাকশী) ব্যবস্থাপক শাহ সূফী নুর মোহাম্মদ তথ্য নিশ্চিত করেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে তৃতীয়বারের মতো খামারি-ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে ঢাকা রুটে এক জোড়া ক্যাটল স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে। ট্রেনটি বিকেল ৪টায় রহনপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশে। পথে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনসহ আরও ৬টি স্টেশনে কোরবানির পশু নিয়ে ঢাকার তেজগাঁও পৌঁছাবে গভীর রাতে।
তিনি আরও বলেন, ম্যাংগো স্পেশাল ট্রেনেই আলাদা তিনটি ওয়াগনজুড়ে দিয়ে ঢাকায় কোরবানির পশু পরিবহন করা হবে। প্রতিটি ওয়াগনে ২০টি করে গরু পরিবহন করা যাবে। চাঁপাইনবাবগঞ্জ, কাঁকনহাট, রাজশাহী থেকে একটি ওয়াগনের ভাড়া হবে ১১ হাজার ৮৩০ টাকা। এসব স্টেশন থেকে ক্যাটল স্পেশাল ট্রেনে আলাদাভাবে একটি গরু পরিবহনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৯২ টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথমে কোরবানি পশু নিয়ে জেলার রহনপুর রেলওয়ে স্টেশন থেকে বিকেল ৪টায় ক্যাটল ছাড়বে ট্রেনটি। চাঁপাইনবাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বিকেল ৬টা, কাঁকনহাট রেলওয়ে স্টেশন থেকে বিকেল ৬টা ৪০ মিনিটে, বড়াল ব্রিজ রাত ৯টা বেজে ২৫ মিনিটে, সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে রাত ১০টা এবং বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থেকে রাত ১০টা ৪০ মিনিটে গরু নিয়ে ছেড়ে যাবে তেজগাঁওয়ের উদ্দেশে। চাঁপাইনবাবগঞ্জ, কাঁকনহাট, রাজশাহী থেকে একটি ওয়াগনের ভাড়া ১১ হাজার ৮৩০ টাকা এবং বড়াল ব্রিজ ৯ হাজার ২৩০ টাকা, উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে ৮ হাজার ৫৯০ টাকা ও বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থেকে প্রতি ওয়াগনের ভাড়া হবে ৬ হাজার ৫৫০ টাকা।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ থেকে ২০২১ সালের ১৭ জুলাই ক্যাটল স্পেশাল ট্রেন চালু হয়। ট্রেনটি ১৯ জুলাই পর্যন্ত গরু পরিবহন করে। তিন দিন ধরে চলা এ ট্রেনটিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোরবানিযোগ্য পশু পরিবহন করা হয় মাত্র ৭৭টি, আয় হয় ৪৫ হাজার ৫৮৪। ২০২২ সালের ৬ জুলাই দ্বিতীয়বারের মতো চালু হয় ক্যাটল ট্রেন। ২৩টি কোরবানি পশু পরিবহন করে রেলওয়ের আয় হয় ১১ হাজার ২৩৯ টাকা।
পশ্চিমাঞ্চল (রাজশাহী) রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, প্রাথমিকভাবে ৩টি ওয়াগনে কোরবানির পশু পরিবহনের সিদ্ধান্ত হয়েছে। তবে খামারি ও ব্যবসায়ীদের চাহিদার প্রেক্ষিতে প্রয়োজনে ওয়াগন বাড়ানো হবে।

নিহতের চাচাতো ভাই জিয়া হাবিব, মাওলানা ফরিদ উদ্দিনসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, আউয়াল শফীর গলা ও মাথার ক্ষতবিক্ষত অবস্থা দেখে তাঁদের কাছে ঘটনাটি স্বাভাবিক সড়ক দুর্ঘটনা বলে মনে হয়নি। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
৬ মিনিট আগে
নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা-নড়াইল-ঢাকা রেললাইনের তুলারামপুর তানভীর পেট্রলপাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা থানায় করা লিখিত অভিযোগের তদন্তে ১০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মোবাইল ফোন কথোপকথনের অডিও রেকর্ডে টাকার অঙ্ক উল্লেখসহ বিকাশ নম্বর দেওয়ার কথা শোনা যায়। অডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশের
১৩ মিনিট আগে
মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে