ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ১৭ সেকেন্ডের মধ্য এক বোতল বিয়ার পান করে সমালোচনার মুখে পড়েছেন। ফ্রান্সের তুলুসে রাগবি ঘরোয়া লিগের খেলা শেষে তিনি খেলোয়াড়দের সঙ্গে উদ্যাপনের সময় ওই বিয়ারের বোতল চুমুকেই শেষ করে দেন। এতে মাখোঁর বিরুদ্ধে দ্রুত মাত্রাতিরিক্ত মদপানকে (বিঞ্জ-ড্রিংকিং) উৎসাহিত করার অভিযোগ উঠেছে।
গত শনিবার দেশটির রাজধানী প্যারিসের স্ট্যাডে ডি ফ্রান্স স্টেডিয়ামে ম্যাচটি হয়। ম্যাচে লা রোশেলকে হারিয়ে শিরোপা জয় করে তুলুস। ম্যাচটি ভিআইপি গ্যালারিতে বসে উপভোগ করেন মাখোঁ।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল টুলুসের ড্রেসিংরুমে হাজির হন মাখোঁ। ড্রেসিংরুমে টুলুস রাগবি দলের সদস্যরা তাঁকে উদ্যাপনে অংশ নিয়ে ও বিয়ার পান করে পার্টি উদ্বোধনের অনুরোধ করেন। এ সময় মাখোঁ উদ্যাপনে অংশ নেন এবং ১৭ সেকেন্ডেই ওই বিয়ারের বোতল শূন্য করে দেন।
ড্রেসিংরুমের ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্রান্সের টেলিভিশনেও তা প্রচারিত হয়েছে।
ভিডিওতে দেখা যায়, মাখোঁর হাতে বিয়ারের একটি বোতল। বোতলটি তুলে ধরে তিনি চিয়ার্স করেন। তারপর একবারে ঢগঢগ করে পান করে পুরো বোতল শেষ করে দেন।
৪৫ বছর বয়সী মাখোঁ মাত্র ১৭ সেকেন্ডে এক বোতল বিয়ার শেষ করেন। তিনি যখন বিয়ার পান করছিলেন, তখন তুলুস রাগবি দলের উল্লাসিত সদস্যরা মাখোঁকে বাহবা দেন।
মাখোঁ একজন ক্রীড়া অনুরাগী হিসেবে পরিচিত। ফরাসি ক্রীড়া দলের ড্রেসিংরুমে যাওয়াটা তাঁর জন্য নতুন কিছু নয়। তবে এভাবে বিয়ার পান করায় তাঁর সমালোচনা হচ্ছে।
ফ্রান্সের গ্রিনস পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) স্যান্ডরিন রুশো টুইট বার্তায় লিখেছেন, রাজনীতিতে ঘৃণ্য পুরুষত্বের দিকটি ছোট্ট ওই ভিডিও ক্লিপেই ফুটেছে।
জবাবে দেশটির ক্ষমতাসীন দলের এমপি জ্যঁ-রেনে ক্যাজেনিউভ বলেন, একজন প্রেসিডেন্ট ২৩ জন খেলোয়াড়ের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে অংশ নিচ্ছেন, তাঁদের ঐতিহ্যে অংশ নিচ্ছেন, এটা এর বেশি কিছু নয়।
ফরাসি দাতব্য সংস্থা অ্যাসোসিয়েশন অ্যাডিকশনস ফ্রান্সের বার্নার্ড বাসেট গতকাল সোমবার গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যগত আচরণের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপনের ক্ষেত্রে প্রেসিডেন্টের দায়দায়িত্ব রয়েছে।
মাদকাসক্তি বিশেষজ্ঞ ও চিকিৎসক উইলিয়াম লোয়েন্সটেইন বলেছেন, ‘এমনটা করা যায়, তবে তা ক্যামেরার সামনে নয়।’
ফ্রান্সের পার্লামেন্টে সোশ্যালিস্ট পার্টির মুখপাত্র আর্থার দেলাপোর্তে বলেছেন, একজন প্রেসিডেন্ট হয়ে কেউ এমনটি করতে পারেন না। দ্রুত মাত্রাতিরিক্ত মদপানের বিরুদ্ধে জনস্বাস্থ্য নীতির ৫০ বছর পরও তা বাস্তবায়িত হয়নি।

মার্কিন ম্যাগাজিন ‘দ্য পিপল’ জানায়, গত ১৭ আগস্ট তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি। কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
১২ মিনিট আগে
দানিউব নদীর তীরে কাদামাটির বন্যাপ্রবণ একটি ছোট ভূখণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বঘোষিত মাইক্রোরাষ্ট্র ‘লিবারল্যান্ড’। অখ্যাত এই রাষ্ট্রেরই নাগরিক হতে আবেদন করেছেন ৮ লাখের বেশি মানুষ! দেশটির প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট ভিট জেডলিচকা দাবি করেছেন, এখন পর্যন্ত নাগরিকত্বের জন্য...
১ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি গত সপ্তাহে নতুন একপর্যায়ে পৌঁছেছে। এআই প্রযুক্তির নির্মাতারাই এখন সতর্ক করছেন, অদূর ভবিষ্যতে এই প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণের ক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।
২ ঘণ্টা আগে
জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। সোমবার (১৪ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, গত শনিবার টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে হানার মরদেহ উদ্ধার করা হয়।
৪ ঘণ্টা আগে