
রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল হোসেনের বাসায় আওয়ামী লীগের এক নেতাকে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। পরে এই নেতাকে পুলিশ এসে উদ্ধার করে। নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা।
রোববার (১৮ জুন) রাত ৯টার দিকে নগরীর সাগরপাড়া এলাকায় নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনের বাসায় ঢোকেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন। তখন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা–কর্মীরা এসে তাঁকে সেখানে অবরুদ্ধ করেন। রাত ১২টার দিকে পুলিশ এসে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়।
উদ্ধারের আগে পর্যন্ত বাসাটি ঘিরে রেখেছিলেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা–কর্মীরা। যারা লিমনকে অবরুদ্ধ করেছিলেন তাঁদের দাবি, লিমনের সঙ্গে আরও দুজন ছিলেন। লিমনকে বাসায় অবরুদ্ধ করার সময় একটি ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে তাঁরা পালিয়ে গেছেন। নির্বাচন কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করতে তাঁরা এসেছিলেন বলে অভিযোগ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা–কর্মীদের।
লিমনের মামা আবদুল হামিদ সরকার টেকন নগরীর ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আগামী ২১ জুন অনুষ্ঠেয় সিটি করপোরেশন নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছেন। লিমন, তাঁর বাবা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিসদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, লিমনের আরেক মামা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ এই পরিবারটি এবার সিটি নির্বাচনে নৌকার প্রার্থীর জন্য কাজ করছেন না বলে অভিযোগ আছে।
লিমন যখন অবরুদ্ধ ছিলেন, তখন তাঁর বাবা জেলা পরিষদ চেয়ারম্যান মীর ইকবালসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরিবারের নারীরা চিৎকার করে কান্নাকাটি করছিলেন। মীর ইকবাল ভিড়ের মধ্যে ঢোকার চেষ্টা করলে তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। এ সময় তাঁর ছেলে মীর ইমতিয়াজ বলছিলেন, ‘একজন বীর মুক্তিযোদ্ধার গায়ে হাত তোলা হলো!’
লিমনকে অবরুদ্ধকারী ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা–কর্মীরা বাইরে নানা স্লোগান দিচ্ছিলেন। তাঁরা বলছিলেন, মামা কাউন্সিলর প্রার্থী টেকনকে জেতানো এবং আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে পরাজিত করার জন্য টাকা দিতে এসেছিলেন লিমন। তাই তাঁরা লিমনকে গ্রেপ্তার এবং দল থেকে বহিষ্কারের দাবি করেন।
তবে নির্বাচন কর্মকর্তার বাসা থেকে কী উদ্ধার করা হয়েছে তা জানা যায়নি। তাৎক্ষণিকভাবে পুলিশ এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হয়নি। পুলিশ নির্বাচন কর্মকর্তার বাসার সামনে অবস্থান করছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন তাঁর ওই ভাড়া বাড়িতেই অবস্থান করছেন।

শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে নিজে এসেছিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার চৌক্কার খালে। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই খাল খনন করেছিলেন তিনি। জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই চৌক্কার খাল সম্প্রতি ‘খনন’ করা হয়েছে। ৬ দশমিক ৭ কিলোমিটার এই খাল পুনঃখননে বরাদ্দ করা হয়েছিল ৩ কোটি টাকা। তবে সেই টাকা জলে গেছে।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীর তীরে তীব্র ভাঙন শুরু হয়েছে। বিশেষ করে দৌলতদিয়া ১, ২ ও ৩ নম্বর ফেরিঘাটসংলগ্ন এলাকায় ভাঙন দেখা দেওয়ায় নদীতীরবর্তী বসতবাড়ি, স্থাপনা ও স্থানীয় জনজীবন হুমকির মুখে পড়েছে। ভাঙনের কারণে নদীপারের বাসিন্দারা আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
৬ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সঙ্গে পীরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগে
বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। আজ সোমবার সন্ধ্যার পর বিক্ষুব্ধ ছাত্ররা কলেজ সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সাধারণ ছাত্রদের মারধর...
৮ ঘণ্টা আগে