ভিডিও ফাঁসের ঘটনায় দাম্পত্য কলহকে দূরে ঠেলে পুত্র রাজ্যের ১০ মাস একসঙ্গে উদ্যাপন করেছিলেন চিত্রনায়ক শরিফুল রাজ ও পরীমণি। গতকাল আলোচিত এই জুটির এক হওয়া সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে দেশের সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছিল। সন্তানের জন্য এই ফেরা রাজ-পরীকে প্রশংসায় ভাসিয়েছিল। কিন্তু ঠিক এর এক দিন পরেই পরীমণি জানিয়েছেন, এটা এখানেই শেষ। শুধু রাজ্যর জন্মদিন উপলক্ষে এই এক হওয়া। আজ সোমবার ফেসবুকে সম্পর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন পরীমণি।
পরীমণি লিখেছেন, ‘আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন...। কিন্তু সব কি আর সব সময় এক হয়? আমরা ১০ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন। আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি মাত্র। আগামী দিনেও করব। যেখানে আমরা জীবনের অন্য কোনো ইস্যু টানব না। ৯ তারিখ রাতে নানাভাই ঢাকায় আসেন। তারপর এই আয়োজন, সবাই মিলে।’
রাজের সঙ্গে নিজের সম্পর্কের অবস্থান তুলে ধরে পরী বলেন, ‘শুধু নানাভাই রয়ে গেলেন আমার কাছে। আর, রাজ চলে গেল রাজের মতো। আশা করি এটা এখানেই শেষ হবে।’
ভিডিও ফাঁসের ঘটনায় কয়েক দিন আগে চিত্রনায়ক শরিফুল রাজ ও পরীমণির দাম্পত্য কলহ ছিল ‘টক অব দ্য টাউন’। সংবাদমাধ্যমে রাজ-পরী দুজনের পক্ষ থেকেই এসেছিল নানা বক্তব্য। রাজের বিরুদ্ধে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে হইচই বাধিয়ে দেন পরীমণি। এমনকি রাজের সঙ্গে আর ঘর করা হবে না এমন ঘোষণাও দিয়েছিলেন। দুজনের বক্তব্যে এও উঠেছে এসেছে, তাদের ‘ডিভোর্স’ শুধু সময়ের ব্যাপারমাত্র। তবে সবাইকে অবাক করে দিয়ে গতকাল আবারও এক হয়েছিলেন পরীমণি ও রাজ। উপলক্ষ, তাঁদের ছেলে রাজ্যের ১০ মাস পূর্ণ হওয়া। আর এই কারণের একসঙ্গে হয়েছিলেন তাঁরা।

দীর্ঘদিন ধরেই স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে আছেন সংগীতশিল্পী এস আই টুটুল। সেখান থেকেই সংগীতচর্চা করে যাচ্ছেন তিনি। এই রোজার ঈদ উপলক্ষে প্রকাশ করেছেন দুটি নতুন গান ‘বন্ধু কেউ নয়’ এবং ‘তুমি কৃষক ভালো না’। বন্ধু কেউ নয় শিরোনামের গানটি প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করেছেন এস আই টুটুল।
৩ ঘণ্টা আগে
গতকাল রোববার ফেসবুক পোস্টে তানিয়া বৃষ্টি লেখেন, ‘অপারেশন + লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন।’ অভিনেত্রীর এমন পোস্টের পর থেকে ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন। নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, ৯ মার্চ চিকিৎসার জন্য চেন্নাই যান তানিয়া। অস্ত্রোপচার শেষে আজ রাতে দেশে ফিরবেন অভিনেত্রী।
৪ ঘণ্টা আগে
গত চার বছর সিনেমা মুক্তি দেওয়ার জন্য কোরবানির ঈদকে বেছে নিলেও এবার রোজার ঈদে ‘প্রেশার কুকার’ মুক্তি দিয়েছেন রাফী। এবারও ঈদের প্রথম দিন থেকে প্রশংসিত হচ্ছে তাঁর পরিচালিত সিনেমাটি। দর্শকের প্রতিক্রিয়া দেখে রাফী জানালেন প্রেশার কুকার বানিয়ে তিনি সার্থক।
৬ ঘণ্টা আগে
ব্রিটিশ গায়ক এড শিরানের পর বিটিএস ব্যান্ডের জাংকুকের সঙ্গে গান নিয়ে আসছেন ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং; এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। এর মধ্যে ইনস্টাগ্রামে অরিজিতের সঙ্গে ছবি শেয়ার করে সেই গুঞ্জন আরও উসকে দিয়েছেন জাংকুক।
৭ ঘণ্টা আগে