
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আমরা ঢাকায় বসে সিসিটিভির মাধ্যমে সব কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করব। কোনো ভোটার যদি ভোট দিতে না পারেন, তাহলে আপনারা চিৎকার দেবেন। আমরা কেন্দ্র (ঢাকা) থেকে ব্যবস্থা নেব।’ আজ শনিবার সিলেট নগরের মেন্দিবাগে জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পলিথিনে মোড়ানো পোস্টার-ব্যানার-ফেস্টুনের বিষয়ে সিইসি বলেন, ‘আমরা এত নিষ্ঠুর হতে পারব না, এটা নিয়ে আইন আছে। পুলিশ চাইলে পলিথিনে মোড়ানো ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলতে পারে। আর এটা একটা বৈশ্বিক সমস্যা। তাই সবাইকে সচেতন হতে হবে।
‘বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই জিনিসটা করা যাবে না। পলিথিন পচনশীল বস্তু নয়, এটা আমাদের বুঝতে হবে। ভবিষ্যতে প্রচার ধরন পাল্টে যেতে পারে। এটা সময়ের প্রয়োজনে হয়ে যাবে। তথ্যপ্রযুক্তি এতে যোগ হবে। প্রার্থীরা ডিজিটাল মাধ্যমে প্রচারণা চালাবে।’
ইভিএমে কোনো জিন-ভূত-প্রেত নেই বলে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ইভিএম সবচেয়ে নিরাপদ পদ্ধতি। সকল বিচার-বিশ্লেষণ করে কিছু পাওয়া যায়নি। যদি কেউ প্রমাণিত করতে পারেন তাহলে আমি নিজেই এর দায়ভার নেব।
‘আপনারা সময়মতো ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। কোনো বিলম্ব করবেন না। ইভিএমে একজনের ভোট অন্যজনের কাছে যাওয়ার সুযোগ নেই। ইভিএমে ভোট নিরপেক্ষ হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। আমরা অনেকগুলো নির্বাচন সুষ্ঠুভাবে করেছি। তবে কোনো প্রার্থীর আচরণবিধি ভাঙনের অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল হবে। আপনারা এমন কিছু করবেন না, যাতে প্রার্থিতা বাতিল হয়ে যায়।’
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন সভায় সভাপতিত্ব করেন। নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফ, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, স্বতন্ত্র প্রার্থী আব্দুল হানিফ কুটুসহ মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

পিরোজপুরের নেছারাবাদ প্রতিবন্ধী কার্ড করতে সেবাগ্রহীতাদের কাছ থেকে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দালালের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়ন সমাজকর্মী রেহানা বেগম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেছেন, কার্ড পেতে কোনো টাকা লাগে না।
৯ মিনিট আগে
জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর সাত বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে আর বাড়ি ফেরেনি শিশুটি। এ ঘটনায় এলাকার জামিনুর ও তাঁর স্ত্রী সবুজা বেগমকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
২৭ মিনিট আগে
কারিগরি ত্রুটির কারণে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আজ রোববার বেলা ১১টা থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে প্রথম ইউনিট স্বাভাবিকভাবে চালু রয়েছে। বন্ধ ইউনিটটি চালু হতে অন্তত চার দিন সময় লাগবে বলে জানিয়েছেন রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।
৩১ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হালিশহরে এক দশক আগে আট বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনার মামলায় মো. মজিবর মৃধা (৬১) নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
৩৬ মিনিট আগে