চোটে এই মৌসুমে অধিকাংশ সময়ই মাঠের বাইরে ছিলেন অ্যান্থনি মার্শিয়াল। মৌসুম শেষের পথেও চোট পিছু ছাড়ছে না তাঁর। আগামী ৩ জুন এফএ কাপের ফাইনাল দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের মৌসুম শেষ করবে। কিন্তু ফাইনালে তাঁকে পাচ্ছে না ক্লাব।
সর্বশেষ ফুলহামের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে চোট পান মার্শিয়াল। তখন গুঞ্জন উঠেছিল—মিস করতে পারেন ফাইনাল। অবশেষে ক্লাবের বিবৃতিতে সেটিই প্রমাণিত হলো। বিবৃতিতে লিখেছে, ‘চোটের কারণে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলতে পারবেন না মার্শিয়াল। ওল্ড ট্রাফোর্ডে ফুলহামের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ে টান পেয়েছে। পরীক্ষা শেষে জানা গেছে, পেশি ছিঁড়ে যাওয়ায় ওয়েম্বলিতে ২৭ বছর বয়সী ফুটবলার খেলতে পারবেন না।’
এই মৌসুমে সব মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৯ ম্যাচ খেলেছেন মার্শিয়াল। গোল করেছেন ৯টি। এর আগে চোটের কারণে লিসান্দ্রো মার্তিনেজ ও মার্সেল সাবিতজারকে হারিয়েছে রেড ডেভিলসরা। দলের দুই গুরুত্বপূর্ণ সদস্যকে হারিয়ে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলতে নামার আগেই যখন ধাক্কা খেয়েছে ম্যান ইউনাইটেড, তখন মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে ফরাসি তারকার চোট।
তবে ব্যথা উপশমের একটি স্বস্তির খবর পেয়েছে ম্যান ইউনাইটেড। আগামী শনিবার এফএ কাপের ফাইনালে পাচ্ছেন অ্যান্থনিকে। ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার গোড়ালির চোট ভালো হয়েছে বলে জানিয়েছেন কোচ এরিক টেন হাগ।
ওয়েম্বলির ফাইনালে এদিন ট্রেবল জয়ের লক্ষ্যে নামবে ম্যানসিটি। প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা এফএ কাপের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও উঠেছে। আগামী ১০ জুন ইস্তাম্বুলে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে সিটিজেনদের প্রতিপক্ষ ইন্টার মিলান। নগর প্রতিদ্বন্দ্বীদের এই লক্ষ্য প্রতিহত করে এই মৌসুমে দ্বিতীয় শিরোপাজয়ের সুযোগ থাকছে ম্যান ইউনাইটেডের। কিছুদিন আগে কারাবাও কাপ জিতেছে তারা।

এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টে ১৬ ভেন্যুর ১১টাই মার্কিন মুলুকে। বিশ্বকাপ শুরুর আগে তাই সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইনাল ঘিরেও উঠে আসছে এই তাঁর নাম।
৩০ মিনিট আগে
প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরোনকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। তুরস্কের বিপক্ষে ম্যাচে মুখ ঢেকে কথা বলার কারণে বিশ্বকাপে এই শাস্তি পাওয়া প্রথম খেলোয়াড় হন তিনি। ফিফা নিশ্চিত করেছে, আলমিরোন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্যারাগুয়ের শেষ গ্রুপ ম্যাচে খেলতে পারবেন না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের স
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে কলম্বিয়া। ‘কে’ গ্রুপে ডিআর কঙ্গোকে ১-০ হারিয়েছে লাতিন আমেরিকার প্রতিনিধিরা। এই জয়ে নকআউটের টিকিট কেটেছে কলম্বিয়া।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে বিতর্কের শেষ নেই। ভক্ত-সমর্থক থেকে শুরু করে নতুন চালু হওয়া এই নিয়মের কঠোর সমালোচনা করছেন কোচ এবং বর্তমান-সাবেক ফুটবলাররা। কেউ কেউ তো হাইড্রেশন ব্রেককে ফিফার নতুন ব্যবসা বলেই মনে করছেন। সমালোচনার মাঝে এবার আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করলেন ফিফা সভাপতি জিয়ান্ন
৪ ঘণ্টা আগে