এখন থেকে পাসওয়ার্ড শেয়ার করে একই অ্যাকাউন্টে সঙ্গে থাকা পরিবারের সদস্য বাদে আর কেউ নেটফ্লিক্স দেখতে পারবে না। নতুন কাউকে অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ করে দিতে হলে প্রতি মাসে ভিডিও-স্ট্রিমিং প্ল্যাটফর্মটিকে দিতে হবে বাড়তি ফি। যুক্তরাষ্ট্রে চালু হয়েছে এই নিয়ম। এর আগে কানাডা, নিউজিল্যান্ড, পর্তুগাল ও স্পেনে নিয়মটি চালু করা হয়।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নেটফ্লিক্স চারটি দেশে পেইড শেয়ারিং ব্যবস্থা চালু করে। কানাডা, নিউজিল্যান্ড, পর্তুগাল ও স্পেনে নিয়মটি চালু করা হয়েছে। অতিরিক্ত এই ফি’র হার কানাডায় ৭ দশমিক ৯৯ কানাডীয় ডলার, নিউজিল্যান্ডে ৭ দশমিক ৯৯ নিউজিল্যান্ড ডলার এবং পর্তুগালে ৩ দশমিক ৯৯ ইউরো ও স্পেনে ৫ দশমিক ৯৯ ইউরো। এর আগে দক্ষিণ আমেরিকা মহাদেশের চারটি দেশে নিয়মটি চালু করেছিল নেটফ্লিক্স। এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রে চালু হলো এই নিয়ম।
গত ৮ ফেব্রুয়ারি নেটফ্লিক্স তাদের ‘পাসওয়ার্ড বিনিময়’ নীতিমালা প্রকাশ করে। নীতিমালায় বলা হয়, ‘এখন থেকে নেটফ্লিক্স ব্যবহারকারীকে অ্যাকাউন্ট চালানোর জন্য একটি ‘প্রাথমিক অবস্থান’ নির্ধারণ করতে হবে এবং ঠিক করতে হবে তাদের অ্যাকাউন্ট পরিবারের কে কে ব্যবহার করতে পারবেন। এ ছাড়া, একসঙ্গে বসবাস করেন না এমন দুজন সদস্যের জন্য দুটি আলাদা সাব-অ্যাকাউন্ট করা যাবে।
এদিকে গ্রাহক ফেরাতে নতুন পরিকল্পনা নিয়ে এসেছে নেটফ্লিক্স। ফলে সাবস্ক্রিপশন খরচ কমে আসবে, বাড়বে গ্রাহকও। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্স জানিয়েছে, ‘অ্যাড সাপোর্টিভ প্ল্যান’ চালুর ফলে কমবে সাবস্ক্রিপশন খরচ। নতুন ‘অ্যাড সাপোর্টিভ প্ল্যান’ বর্তমানে ১২টি দেশে চালু করা হয়েছে। দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কোরিয়া, মেক্সিকো, স্পেন, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র।
নতুন প্ল্যানে সাবস্ক্রিপশন খরচ ৬ ডলার ৯৯ সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫০ টাকা। তবে নতুন এই প্ল্যান বাংলাদেশে কবে চালু হবে তা জানা যায়নি।

সিনেমা, ওটিটি কনটেন্ট এবং অন্যান্য অডিও-ভিজ্যুয়াল উপাদানের পাইরেসি রোধে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামকে নোটিশ পাঠিয়েছে ভারত সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সমস্যাটি মোকাবিলায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে ১৫ দিনের মধ্যে টেলিগ্রামকে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে...
১ ঘণ্টা আগে
তাপপ্রবাহের পূর্বাভাসে ফ্রান্সে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) কেনার হিড়িক পড়েছে। শুধু ইউরোপ-আমেরিকার ধনী দেশগুলোয়ই নয়, বাংলাদেশেও সরকারি-বেসরকারি ভবন-বাসাবাড়ি, শপিং মলসহ বিভিন্ন জায়গায় পরিবেশ আরামদায়ক করতে এই যন্ত্রের ব্যবহার হয়। এমনকি দেশের অনেক মধ্যবিত্ত পরিবারেও এসির ব্যবহার হচ্ছে।
২ ঘণ্টা আগে
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ভারতে শিশুদের যৌন নিপীড়নমূলক কনটেন্টের (সিএসএএম) বিজ্ঞাপন প্রচার করছে এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করছে বলে বিবিসির এক অনুসন্ধানে উঠে এসেছে।
১ দিন আগে
ভুয়া ওয়েবসাইট ঠেকাতে ভারতের আদালতের নতুন নির্দেশনা বৈধ ব্যবসা ও ব্যবহারকারীদের গোপনীয়তাকে ঝুঁকিতে ফেলবে বলে আশঙ্কা ব্যক্ত করেছে বিশ্বের বৃহত্তম ডোমেইন নিবন্ধনকারী প্রতিষ্ঠান গোড্যাডি। প্রতিষ্ঠানটির মতে, এই নির্দেশনার প্রভাব ভারতের গণ্ডি ছাড়িয়ে বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থাপনায় পড়তে পারে।
১ দিন আগে