যৌন অপরাধে দণ্ডিত প্রয়াত মার্কিন ধনকুবের জেফরে এপস্টেইনের কাছ থেকে আর্থিক লেনদেনে সহায়তা নিয়েছিলেন নোয়াম চমস্কি। বিশ্বখ্যাত এই ভাষাবিজ্ঞানী ওয়াল স্ট্রিট জার্নালের কাছে বিষয়টি স্বীকার করেছেন বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ম্যাসাচুয়েটস ইন্সটিটিউট অব টেকনোলজির (এমআইটি) ভাষাবিজ্ঞানের অধ্যাপক নোয়াম চমস্কি ২ লাখ ৭০ হাজার ডলারের তহবিল স্থানান্তরে জেফরে এপস্টেইনের সহায়তা নেন। আর নিউ ইয়র্কের বার্ড কলেজের প্রেসিডেন্ট লিওন বটস্টেইন এপস্টেইনের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার ডলার নিয়েছিলেন।
প্রয়াত এই যৌন নিপীড়ক ও অর্থলগ্নীকারীর সঙ্গে ওই দুই শিক্ষাবিদের শুধু আর্থিক লেনদেনই হয়নি তাদের মধ্যে একাধিকবার সাক্ষাৎও হয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নালকে তাঁরা নিশ্চিত করেছেন।
এ অভিযোগের ব্যাপারে ওয়াল স্ট্রিট জার্নাল চমস্কির সঙ্গে যোগাযোগ করলে তিনি ইমেইলের মাধ্যমে বলেন, ‘প্রথমত, এটা আপনার মাথা ঘামানোর বিষয় নয়। দ্বিতীয়ত, আমি তাঁকে চিনতাম এবং মাঝে মাঝে দেখা করতাম।’
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যৌন অভিযোগে এপস্টেইন দণ্ডিত ছিলেন। কারাবন্দী অবস্থায় ২০১৯ সালে তিনি আত্মহত্যা করেন।
চমস্কি বলেছেন, ২০১৫ ও ২০১৬ সালের দিকে চমস্কি ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্টিন নোভাকের মতো বিশিষ্ট শিক্ষাবিদদের সঙ্গে এপস্টেইন বেশ কয়েকবার বৈঠক করেন। ওই সব বৈঠকে ভূরাজনীতি এবং স্নায়ুবিজ্ঞানের মতো একাডেমিক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। বেশ কয়েকবার ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের সঙ্গেও এ ধরনের গুরুগম্ভীর আলোচনা হয়েছিল।
দণ্ডিত যৌন অপরাধী জেনেও এপস্টেইনের সঙ্গে বৈঠকে অংশ নেন চমস্কি। ‘যেহেতু এপস্টেইন সাজা ভোগ করেছেন’ তাই তার সঙ্গে সাক্ষাতে কোনো বাধা মনে করেননি তিনি।
রাজনৈতিক কর্মী চমস্কি ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, তিনি রাজনৈতিক ও অ্যাকাডেমিক বিষয় নিয়ে আলোচনা করতে মাঝে মাঝে এপস্টেইনের সঙ্গে দেখা করতেন। ২০১৮ সালে একটি প্রযুক্তিগত বিষয়ে এপস্টেইনের কাছে সহযোগিতা চেয়েছিলেন চমস্কি।
২০১৮ সালের মার্চ মাসে এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্ট থেকে চমস্কির অ্যাকাউন্টে কাছে ২ লাখ ৭০ হাজার ডলার এসেছিল বলে স্বীকার করেছেন চমস্কি। কিন্তু ওই অর্থের ‘একটা পয়সাও’ এস্টেইনের নয়, তাকে মাধ্যম হিসেব ব্যবহার করে নিজের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করেছেন।
এবিষয়ে গার্ডিয়ানকে চমস্কি বলেন, ‘আমার প্রয়াত স্ত্রী ক্যারল ও আমার ৬০ বছরের দাম্পত্যজীবন ছিল। আমরা অর্থকড়ি নিয়ে কখনোই মাথা ঘামাইনি। আমার স্ত্রী দীর্ঘদিন অসুস্থ ছিল। আমরা এসব অর্থকড়িতে মনোযোগ দেওয়ার সময় পাইনি। তাঁর মৃত্যুর পর আমি এসবে মনোযোগ দেই। তখন এপস্টেইনের পরামর্শ চেয়েছিলাম। তবে একথা নিশ্চিত করে বলতে পারি, আমার এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্ট ছাড়া কোনো আর্থিক লেনদেন হয়নি।’
মার্কিন সাময়িকী ফোর্বসকে বার্ড কলেজের এক মুখপাত্র বলেন, প্রায় চার বছর ধরে এপস্টেইন ও বটস্টেইন অন্তত ২৪ বার বৈঠক করেছেন। এপস্টেইনের অপরাধের মাত্রা ও ভয়াবহতা জানা থাকলে বার্ড কলেজ কখনোই তাঁর সহযোগিতা নিত না।

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
২২ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
২২ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬