
রাজশাহীতে ছেলের ব্যাপক মারধরে এক বৃদ্ধার বুকের হাড় ভেঙে গেছে। গুরুতর আঘাত রয়েছে মাথায়। মুমূর্ষু অবস্থায় তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন।
ওই নারী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার বাসিন্দা। তাঁর স্বামী মারা গেছেন। দুই ছেলের মধ্যে একজন ভারতে থাকেন। ৫৫ বছর বয়সী আরেক ছেলের সঙ্গে থাকেন এই নারী। গত ৯ মে ওই নারীকে নির্যাতনের পর ছেলেকে স্বজনেরা পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করেছেন।
রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ওই নারীর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত করা হয়েছে। তাতে বুকের হাড় ভেঙে গেছে। অচেতন হয়ে গেলে প্রতিবেশীরা তাঁকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এরপর তাঁকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির পরই তাঁকে দুই ব্যাগ রক্ত দিতে হয়। অবস্থার অবনতি হওয়ায় গতকাল মঙ্গলবার তাঁকে আইসিইউতে নেওয়া হয়।
হাসপাতালের আইসিইউ ইনচার্জ বলেন, ‘টেলিভিশন, সংবাদপত্রে দেখি এ রকম নির্মম ঘটনা। এবার নিজে এই হতভাগা মাকে আইসিইউতে চিকিৎসা দিতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে গিয়েছি। এই মায়ের চিকিৎসা সংক্রান্ত সব দায়-দায়িত্ব রামেক হাসপাতালের আইসিইউর জাকাত তহবিল এবং প্রতিবেশীদের পক্ষ থেকে বহন করা হচ্ছে। আইসিইউতে তাঁর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। তাঁর শারীরিক অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।’
এই নারীকে হাসপাতালে ভর্তি করা এক প্রতিবেশী জানান, তাঁর ছেলের চায়ের দোকান ছিল। এখন দোকান নেই। পারিবারিক বিষয় নিয়ে ছেলেটি প্রায়ই মায়ের সঙ্গে ঝামেলা করতেন। গত ৯ মে মারতে মারতে মাকে অচেতন করে ফেলেন তিনি। পরে বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন স্বজনেরা বলছেন, এই ছেলের মাথায় সমস্যা আছে। তাই তাঁকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়নি।
এ বিষয়ে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম কোনো ঘটনা জানা নেই। খবর পেলে অন্তত আমরা সরেজমিন গিয়ে ঘটনা দেখে আসতাম। ব্যবস্থা নিতে পারতাম।’

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৬ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
২২ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৩১ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে