গেল ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’ প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করেছে। ঢাকাই সিনেমার কিং খান এবার তাঁর ভক্তদের দিলেন খুশির সংবাদ। আসছে কোরবানির ঈদেও নতুন সিনেমা নিয়ে হাজির হবেন তিনি। পরিচালক হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ সিনেমায় দেখা যাবে তাঁকে। আজ বুধবার রাতে ফেসবুকে ‘প্রিয়তমা’র ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ভক্তদের জন্য দারুণ উপলক্ষ এনে দিয়েছেন শাকিব। পোস্টারে তাঁর লুক পাচ্ছে দারুণ প্রশংসা, পোস্টারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই হয়ে যায় ভাইরাল।
‘প্রিয়তমা’ চলচ্চিত্রের পোস্টারে দেখা যাচ্ছে, শাকিবের ঠোঁটে জ্বলন্ত সিগারেট। তাঁর ঘাড় ছোঁয়া চুল। চেহারায় বিরক্তির ছাপ নিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন শাকিব। পোস্টারের ক্যাপশনে নায়ক লিখেছেন, ‘প্রিয়তমা’, যাত্রা শুরু। সেখানে তিনি আরও নিশ্চিত করেছেন, ছবিটি মুক্তি পাবে এবারের কোরবানি ঈদে।
আজ থেকে প্রিয়তমা সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন শাকিব খান। ‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। পশ্চিমবঙ্গের টেলিভিশন সিরিয়ালের পরিচিত মুখ তিনি।
‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে এক বছর পর নতুন সিনেমার শুটিংয়ে ফিরলেন শাকিব খান। চলচ্চিত্রটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

লাগেজে মদের বোতল থাকায় বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ঘটনার সত্যতা অস্বীকার করে অভিনেত্রী জানালেন, অসত্য সংবাদ প্রকাশ এবং মানহানির চেষ্টা করায় আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি।
১৩ ঘণ্টা আগে
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার প্রভাব বজায় থাকল বাফটাতেও। এ বছরের প্রায় সব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত সিনেমাটি। এবারের অস্কারে পেয়েছে ১৩টি বিভাগে মনোনয়ন।
২১ ঘণ্টা আগে
সংগীতশিল্পী প্রীতম হাসান গানের পাশাপাশি অভিনয়টাও ভালো করেন। টিভি নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্টেও মুগ্ধতা ছড়িয়েছে তাঁর অভিনয়। সাধারণত জীবনঘনিষ্ঠ এবং রোমান্টিক চরিত্রে দেখা যায় প্রীতম হাসানকে। তবে, এবার ঈদে তিনি আসছেন অ্যাকশন চরিত্রে।
২১ ঘণ্টা আগে
পবিত্র রমজান উপলক্ষে একটি ইসলামিক গানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় ছয় শিল্পী। তাঁরা হলেন কাজী শুভ, লুৎফর হাসান, মুহাম্মদ মিলন, জিসান খান শুভ, সামজ ভাই ও তানজিল মিসবাহ। গানের শিরোনাম ‘আল্লাহ দেবে ঠাঁই’।
১ দিন আগে