শাওমির নতুন ফোন শাওমি ১৩ আলট্রা মূলত একটি ক্যামেরানির্ভর ফোন। যাঁদের ফোন কেনার অন্যতম উদ্দেশ্য ছবি তোলা, তাঁদের জন্য আদর্শ হতে পারে শাওমির নতুন এই ফোন। তবে ফোনটির আরেকটি সুবিধা নজর কেড়েছে সবার। ফোনটি শেষ ১ শতাংশ চার্জে চলবে ১ ঘণ্টা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজচায়নার প্রতিবেদন অনুযায়ী, আপাতত এই ফোন চীনে কিনতে পাওয়া যাচ্ছে। তবে শিগগিরই ফোনটি বিশ্ববাজারে পাওয়া যাবে। শাওমির সিইও লেই জুন বলেন, ‘শাওমি ১৩ আলট্রা একটি ‘প্রফেশনাল ইমেজিং ডিভাইস’ হতে চলেছে। এই ফোন ব্যবহার করলে আপনাকে আর ডিএসএলআর ব্যবহার করতে হবে না।’
ফোনটিতে রয়েছে কোয়ালকমের দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ প্রসেসর। রয়েছে ডলবি ভিশন সমর্থিত ডিসপ্লে। এ ছাড়া ফোনটি আইপি৬৮ রেটিং প্রাপ্ত।
ফোনটির চার ক্যামেরার সেটআপে প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৯৮৯, যা হাইপার-ওআইএস সমর্থন করে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৫৮ আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫০ মেগাপিক্সেলের সুপার টেলিফটো সেন্সর যা ওআইএস সমর্থন করে এবং আরও একটি ৫০ মেগাপিক্সেলের লেন্স, যাতে ৩x অপটিক্যাল জুম রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে রয়েছে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

কখনো ভারী বর্ষণ, কখনোবা সারা দিন ঝিরিঝিরি বৃষ্টি। কখনো আবার দিনের পর দিন সূর্যের দেখা নেই। কিছুদিন ধরে তো আবহাওয়া এমনই। শ্রাবণ মাস চলছে। কখন বৃষ্টি নামে বলা যায় না, এ কথা ভেবেই ঘরের দরজা-জানালা বন্ধ করে আমরা সকালে বাড়ি থেকে বের হই। আবার এখন ডেঙ্গুর সময়, তাই মশার উপদ্রব এড়াতেও ঘরের দরজা-জানালা বন্ধ
১ ঘণ্টা আগে
বেলুচি চিকেন কড়াই বেলুচিস্তানের একটি ঐতিহ্যবাহী খাবার। এর বৈশিষ্ট্য হলো, এতে স্বল্প মসলা ব্যবহার করা হয় এবং মাংসের গুণমানের দিকে বিশেষ নজর দেওয়া হয়। গোটা মসলা, তাজা টমেটো এবং দারুণ স্বাদের কারণে এই কড়াইতে মুরগির মাংস খাওয়ার আরামটাই বেশি পাওয়া যায়। বেলুচিস্তানের পার্বত্য অঞ্চলে কাঠকয়লার চুলা ও গ্যাসে
৩ ঘণ্টা আগে
জাপানিদের মসৃণ ও উজ্জ্বল ত্বক সবার কাছেই ঈর্ষণীয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে জাপানের এক ব্যতিক্রমী বিউটি থেরাপি ‘এনজাইম বাথ’ বা জাপানি ভাষায় ‘ওগাকুজু-বুরো’। তবে হ্যাঁ, এই থেরাপির ধরনটা একটু অন্য রকম। মানে বাথটাবভর্তি মাটি আর তাতে গলা অবধি ডুবে আছেন আপনি, ভাবুন তো একবার!
১ দিন আগে
আপনি কি এমন কারও প্রেমে পড়েছেন, যাঁর চিন্তায় সারা দিন ব্যাকুল হয়ে থাকেন? যাঁর একটা খুদে বার্তা বা সামান্য হাসির ওপর নির্ভর করে আপনার সারা দিনের মেজাজ? কিংবা যাঁর কাছ থেকে সামান্য অবহেলা পেলেই আপনার মনে হয় পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে! সাধারণ দৃষ্টিতে একে অতি-রোমান্টিকতা মনে হলেও মনোবিজ্ঞানের...
১ দিন আগে