ভারতের রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে প্রতিবছরই হাজির হয় পুরো বলিউড। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। সালমান খান থেকে শুরু করে রাশমি দেশাই, জাভেদ জাফরি, পূজা হেগড়ে, সেলিম খান, অর্পিতা খান, আয়ুশ শর্মা, শেহনাজ গিল, সুনীল শেঠি, উর্মিলা মাতন্ডকার, প্রীতি জিনতা সহ এবারের ইফতার পার্টিতে হাজির ছিলেন বলিউডের অনেকেই। তবে গতকাল এর মাঝে সকলের নজরে আসে বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান ও তাঁর স্বামী মুফতি আনাস সাঈদ। তাঁদের দুজনের একটি ভিডিও হয় ভাইরাল, যেখানে দেখা গেছে অন্তঃসত্ত্বা স্ত্রী সানা খানের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন তাঁর স্বামী মুফতি আনাস সাঈদ। এবার ভিডিওটির ব্যাপারে কথা বলেছেন সানা।
সানা ইনস্টাগ্রাম পোস্টে বলেন, ‘তখন আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছিল। তাই আমাকে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আমার স্বামী আনাস। ভাই ও বোনেরা, আমি ঠিক আছি। আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না।’
ভিডিওটিতে দেখা যায়, গর্ভের ভারে হাঁটতে পারছেন না সানা। তাঁর হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে দেখা যায় স্বামী মুফতি আনাস সাঈদকে। সানার প্রতি স্বামীর এমন নিষ্ঠুরতা দেখে রেগে গিয়েছেন অনেকেই। অনেকেই মন্তব্য করেছেন, ‘অভিনয় ছেড়ে বিয়ের পরে এই হাল সানার?’
হিন্দি, তামিল, তেলেগুসহ পাঁচটি ভাষার ছবিতে কাজ করেছেন সানা খান। ‘বম্বে টু গোয়া’, ‘ধন ধনা ধন গোল’, ‘হল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’স-এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি। ২০২০ সালে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনাসকে বিয়ে করে অভিনয়জগৎকে বিদায় জানান সাবেক এই ‘বিগ বস’ তারকা।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই জানা যাবে কার মাথায় উঠছে এবারের ‘লাক্স সুপার স্টার’-এর মুকুট। কিন্তু জমকালো এই গ্র্যান্ড গালার ঠিক আগমুহূর্তে ঘটল এক বিপত্তি। আসরের সবচেয়ে কাঙ্ক্ষিত সেই ট্রফিটি পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
মুক্তির পর থেকে নানা সমালোচনার মুখে পড়েছে শাকিব খান অভিনীত রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমার সাউন্ড, কালার, ভিএফএক্স নিয়ে অভিযোগের অন্ত নেই। গল্পে সামঞ্জস্য না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। অনেকে ধারণা করছেন, ঈদে মুক্তি দেওয়ার জন্য সম্পূর্ণ কাজ শেষ না করেই মুক্তি দেওয়া...
৩ ঘণ্টা আগে
অবশেষে শুরু হলো ভারতের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে ইনস্টাগ্রামে সৌরভ গাঙ্গুলী স্ট্যান্ডের একটি ছবি পোস্ট করে নিশ্চিত করেছেন, কলকাতার ইডেন গার্ডেন্সে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে সৌরভের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও।
৪ ঘণ্টা আগে
পুরোনো দিনের জনপ্রিয় গানগুলো আবার ফিরে আসছে নতুন সংগীত আয়োজনে। কেউ কেউ আবার নতুন গানের সঙ্গে মিক্স করছেন পুরোনো জনপ্রিয় গানের অংশ। গত বছরের শেষ দিকে নিজের পুরোনো গানগুলো নতুন সংগীতায়োজনে দর্শক-শ্রোতাদের সামনে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী।
৪ ঘণ্টা আগে