ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে গত মাসে ভারতীয় ধনকুব মুকেশ আম্বানি জাঁকজমকপূর্ণ ভাবে শুরু করেছেন ‘নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রে’। যেখানে একই ছাদের নিচে হাজির হয়েছিল বলিউড–হলিউডের তারকারা। এবার আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিকানাধীন প্রতিষ্ঠান জিও স্টুডিওর ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমা এক ইভেন্টে ১০০টির বেশি কনটেন্টের নাম ঘোষণা করেছে। আগামী ১৮–২৪ মাসে পর্যায়ক্রমে সেগুলো মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মটিতে।
গত মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানায়, নেটফ্লিক্স ও আমাজন স্টুডিওকে টেক্কা দিতে হিন্দি, মারাঠি, বাংলা, গুজরাটি, দক্ষিণ এবং ভোজপুরি সহ একাধিক ভাষার এই চলচ্চিত্রগুলো মুক্তি দেওয়া হবে জিও সিনেমাতে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রির মিডিয়া কর্মকর্তা জ্যোতি দেশপান্ডে বলেন,‘আমাদের কনটেন্ট স্লটে ৭০টিরও বেশি সিনেমা রয়েছে এবং বাকিগুলো ডিজিটাল শো। এর প্রায় ৭০% সিনেমাই হিন্দিতে। এ ছাড়া মারাঠি এবং গুজরাটের মতো অন্যান্য ভাষার সিনেমাও থাকবে।’
জিও সিনেমার প্রকাশিত তালিকায় হিন্দি সিনেমার মধ্যে রয়েছে শাহরুখের ‘ডানকি’, বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া’ ও ‘স্ট্রি’-এর সিকুয়েলের মতো বহু প্রতীক্ষিত বেশ কিছু সিনেমা। এ ছাড়া আছে শহীদ কাপুরের ‘ব্লাডি ড্যাডি’, কার্তিকের ‘ভুল চুক মাফ’, শহীদ-কৃতির নাম নির্ধারণ না হওয়া সিনেমা, অমিতাভের ‘সিলেকশন এইটিফোর, আর মাধবনের ‘হিসাব বরাবর’, ভিকি-সারার ‘জারা হাটকে জারা বাঁচকে’, বিক্রান্ত-মৌনীর ‘ব্ল্যাক আউট’, বিজয় সেতুপতির ‘মুম্বাইকর’, পরেশ রাওয়ালের ‘দ্য স্টোরি টেলার’, প্রতীক-ইয়ামির ‘ধুম ধাম’ এবং তাপসী পান্নুর ‘এমপায়ার।’
ওয়েব সিরিজের মাঝে আছে প্রকাশ ঝা-এর ‘লাল বাতি (নানা পাটেকর ও সঞ্জয় কাপুর), ইউনিয়ন: দ্য মেকিং অব ইন্ডিয়া (কে কে মেনন, আশুতোষ রানা) ও ‘ইন্সপেক্টর অবিনাশ’ (রণদীপ হুদা ও উর্বশী)।
এছাড়া আছে আরও কয়েকটি ওটিটি শো। তার মধ্যে ‘দ্য ম্যাজিক অব শিরি’, ‘ডক্টরস’ ও ‘লিগ্যাল অ্যাফেয়ার’ অন্যতম।

চ্যানেল আই আয়োজিত সংগীতবিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠের প্ল্যাটফর্ম দিয়ে মিডিয়ায় আগমন ইমরান মাহমুদুলের, অন্যদিকে একই প্রতিষ্ঠানের ক্ষুদে গানরাজের প্ল্যাটফর্ম দিয়ে গানের ভুবনে পেশাগত যাত্রা শুরু জেরিন তাসনিম নওমির। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
আগামী ঈদে প্রচারের লক্ষ্যে চয়নিকা চৌধুরীর গল্পে ও নির্দেশনায় তৈরি হলো টেলিফিল্ম ‘ভালোবাসার অন্য নাম তুমি’। নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফীন তন্বী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চার তারকা অভিনয়শিল্পী ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, দীপা খন্দকার ও রিচি সোলায়মান।
৮ ঘণ্টা আগে
চলতি বছরের শুরুতে একটি পডকাস্টে এসে ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন নির্মাতা রায়হান রাফী। এবার একই ঘটনা নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিলেন খিজির হায়াত খান। ইতিমধ্যে সিনেমার চিত্রনাট্যের কাজও শেষ করেছেন বলে জানিয়েছেন এই নির্মাতা।
৮ ঘণ্টা আগে
বার্লিনালে শেষ পর্যন্ত রাজনীতিরই জয় হলো। বার্লিনাল অর্থাৎ বার্লিন চলচ্চিত্র উৎসবের এবারের আসরের শুরুর দিন থেকেই তৈরি হয়েছিল বিতর্ক। সিনেমায় রাজনীতি থাকা উচিত নয়, জুরিপ্রধান উইম ওয়েন্ডার্সের এমন মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে।
৮ ঘণ্টা আগে