চার মাস ধরে বেতন পাচ্ছেন না বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ২২৩ কর্মকর্তা-কর্মচারী। ফলে বর্তমানে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন বলে জানিয়েছেন তাঁরা। এর মধ্যে অনেকেই দিতে পারছেন না বাসাভাড়া। তাই অনেকেই পেয়েছেন বাড়িওয়ালার বাড়ি ছাড়ার নোটিশ। ইফতারিতে পানি ছাড়া অন্য কিছু জুটছে না অনেকের। পরিবারের সাহ্রির খাবার জোগাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের।
কলাকুশলী ও কর্মচারী শ্রমিক লীগের (সিবিএ) সাধারণ সম্পাদক আহসান হাবিব বলেন, ‘আমরা তথ্য মন্ত্রণালয়ের অধীন, কিন্তু বেতন আসে অর্থ মন্ত্রণালয় থেকে। দুই দিন আগে অর্থ মন্ত্রণালয় থেকে চিঠিতে জানিয়েছে নিজস্ব ইনকাম দিয়ে চলতে। এরপর আমরা আরও হতাশ হয়েছি। কারণ, এফডিসির বর্তমানে কোনো আয় নেই।
‘নিজস্ব আয়ের উৎস খুঁজে বাস্তবায়ন করে চলার আগেই আমরা হয়তো মারা যাব। তাহলে আমাদের পূর্বের বেতনের কী হবে? না হলে এই অবস্থা চললে কদিনের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের মতো এফডিসির স্টাফদেরও রাস্তায় নেমে বেতনের জন্য আন্দোলন করা ছাড়া উপায় থাকবে না।’
বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বলেন, ‘আগে এফডিসির নিজস্ব আয় দিয়ে কর্মচারীর বেতন ও উৎসব ভাতা দেওয়া হতো। ২০১২ সালের পর থেকে মাসিক কর্মচারীদের যে বেতন পরিশোধ করা হয়, সেটি বিএফডিসির আয়ের চেয়ে অনেক বেশি। তাই অর্থ মন্ত্রণালয় থেকে জোগান নেওয়া হতো। কিন্তু তিন মাস ধরে অর্থ মন্ত্রণালয় থেকে টাকা দেওয়া হয়নি, এ কারণে আমরা কেউ বেতন পাচ্ছি না। রমজান মাস চলছে, সামনে ঈদ বোনাস ও বৈশাখী ভাতা আছে। এফডিসির এমডি ও মন্ত্রী মহোদয় জানিয়েছেন শিগগির হবে। কিন্তু কবে হবে সেই তথ্য আমার কাছে নেই।’
বাধ্য হয়ে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এফডিসির কলাকুশলী ও কর্মচারীরা বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমীন বরাবর বেতন-ভাতার দাবিতে স্মারকলিপি প্রদান করেন। এ সময় বিএফডিসির এমডি, কলাকুশলী ও কর্মচারীদের সঙ্গে বৈঠকও করেন। তবে সে সময়ও একাধিক সংবাদমাধ্যম উপস্থিত থাকলেও তাদের সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করেন তিনি।
স্মারকলিপি প্রদানের পর সংগঠনটির সাধারণ সম্পাদক আহসান হাবিব বলেন, ‘বেতন না হওয়ায় আমাদের বাড়িভাড়া আটকে আছে, বাজার নেই, মুদিদোকানে বাকি করে খেতে হচ্ছে, অনেকে শুধু পানি খেয়ে রোজা রাখছেন। তাই বেতনের দাবি নিয়ে আমরা এমডি মহোদয়কে স্মারকলিপি দিয়েছি। তিনি আমাদের পক্ষে আছেন। তিনি আগামী সপ্তাহের মধ্যে একটা বিহিত হবে বলে আশ্বাস দিয়েছেন।’
এমডির আশ্বাসে আগামী এক সপ্তাহে যদি সমাধান না আসে, তাহলে এফডিসির কলাকুশলী ও কর্মচারীরা কঠোর কর্মসূচিতে যাবেন বলে জানিয়েছেন সিবিএর নেতারা।
বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমীনের সঙ্গে ফোনে এবং দেখা করে কথা বলতে চাইলেও তিনি মুখে কুলুপ এঁটে বসেন। জানান, সংবাদমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথা বলতে নারাজ তিনি।

তাঁর মৃত্যুর পর চলচ্চিত্র ও আলোকচিত্র জগতের বহু সহকর্মী শ্রদ্ধা জানিয়েছেন। এর মধ্যে জনপ্রিয় তারকা আলোকচিত্রী অতুল কাসবেকরের একটি আবেগঘন স্মৃতিচারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
১৩ ঘণ্টা আগে
না ফেরার দেশে পাড়ি দিলেন প্রখ্যাত অভিনেতা নানা পাটেকর। ৮ অক্টোবর ভোরে গোয়ায় নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার ভোরে বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় এই অভিনেতাকে। দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, টানা ৪৫ মিনিট দেওয়া হয় সিপিআর। কিন্তু শেষরক্ষা হয়নি।
২১ ঘণ্টা আগে
২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পথচলা শুরু তাশদিক নমিরা আহমেদের। এরপর অভিনয় ও মডেলিংয়ে নিয়মিত কাজ শুরু করেন। নৃত্যশিল্পী হিসেবেও পরিচিতি পেয়েছেন। নাচের প্রশিক্ষণ নিয়েছেন বুলবুল ললিতকলা একাডেমিতে। অভিনয়ের পাশাপাশি ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত সেখানেই নাচের শিক্ষক
২১ ঘণ্টা আগে
বিডিআর বিদ্রোহের শহীদদের স্মরণে আসিফ আকবর গেয়েছিলেন ‘ট্র্যাজেডি পিলখানায়’। ২০০৯ সালে প্রকাশিত গানটিতে আসিফের সঙ্গে গেয়েছিলেন সাবরিনা পড়শী। দেড় দশক পর নতুন সংগীত আয়োজনে আবার তৈরি হয়েছে গানটি। এবার আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছে নতুন কুঁড়ির আধুনিক গানে বিজয়ী রোদসী নূর সিদ্দিকী।
২১ ঘণ্টা আগে