সারা বিশ্বে যানজটের সূচকে ঢাকার অবস্থান পাঁচ নম্বরে। ঢাকার পরেই আছে ভারতের রাজধানী দিল্লি। আর প্রথম অবস্থান আফ্রিকার দেশ নাইজেরিয়ার লাওস শহর। দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস, তিনে আছে উত্তর আমেরিকার দেশ কোস্টারিকার সান হোসে ও চারে আছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কার কলম্বো শহর।
সার্বিয়াভিত্তিক বৈশ্বিক তথ্যশালা নুম্বিওর ওয়েবসাইটে এই সূচক প্রকাশ করা হয়েছে। ২০২৩ সালে প্রথম তিন মাসের তথ্য নিয়ে এই সূচক প্রকাশ করেছে সংস্থাটি। যানজটের কারণে কত সময় রাস্তায় আটকে থাকতে হয়, এ সময় কী পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয় ও অকার্যকর ট্রাফিক ব্যবস্থার ওপর ভিত্তি করে এই সূচক করা হয়েছে।
ঢাকার যানজট সূচক ২৮৭ দশমিক ৪। একমুখী রাস্তায় একটা গাড়িকে দিনে ৬১ মিনিট যানজটে আটকে থাকতে হয়। অদক্ষতার সূচকে দেখা যায় ঢাকার নম্বর ৩৪৭। এর অর্থ শহরে গণপরিবহন থেকে নিজস্ব গাড়ি চালানোর পরিমাণ বেশি। আর কার্বন নিঃসরণের পরিমাণ ৫৯৭৭ দশমিক ৫ পিপিএম।
সূচকে আটে আছে ভারতের কলকাতা ও দশে রয়েছে মুম্বাই শহর। এশিয়ার ভ্রমণ পিপাসুদের প্রিয় শহর থাইল্যান্ডের ব্যাংককের অবস্থান ২৭ নম্বরে। ভারতের চেন্নাই আছে ৩৬ নম্বরে, মিসরের কায়রোর অবস্থান ১৮, তুরস্কের ইস্তাম্বুল এর অবস্থান ১৯, পাকিস্তানের করাচির অবস্থান ৪৬।
যানজটের সূচকে সবচেয়ে ভালো—এক থেকে পাঁচের মধ্যে আছে নেদারল্যান্ডসের শহর বেষ্ট, ক্রোয়েশিয়ার স্পিল্ট, সুইজারল্যান্ডের বাসেল, অস্ট্রিয়ার ভিয়েনা ও সার্বিয়ার নভি সাদ শহর।

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।
১৫ মিনিট আগে
চুক্তির আওতায় চারটি এ৩৫০-৯০০ উড়োজাহাজ দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আর ছয়টি এ৩২১ নিও পরিচালনা করা হবে আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে। ফলে দূরপাল্লার আন্তর্জাতিক গন্তব্যের পাশাপাশি আঞ্চলিক রুটেও বিমানের যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়বে।
১ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন দমনে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ৩ ধারায় ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ২০২৫ সালের ১৪ এপ্রিল সাইফুল ইসলাম গ্রেপ্তার হন।
১ ঘণ্টা আগে
জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ২৪৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয়ের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।
২ ঘণ্টা আগে