মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, আসুন সবাই হিংসা বিদ্বেষ ভুলে একসঙ্গে দেশের জন্য কাজ করি। আগামী নির্বাচনে বিএনপির আরেকটি ষড়যন্ত্র চক্রান্ত করে আবারও সন্ত্রাস সৃষ্টি করছে। গতকাল বুধবার সন্ধ্যায় মাদারীপুর জেলার রাজৈর উপজেলা কদমবাড়ী ইউনিয়ন মহাবিদ্যালয় বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে রাজৈর উপজেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শাজাহান খান বলেন, ‘আমি তাদের একটা কথা বলতে চাই, বারবার শেখ হাসিনার সঙ্গে পাঞ্জা লড়ে দেখেছেন না, বারবার পরাজিত হয়েছেন। আমি আহবান জানাব নির্বাচনে আসুন। আগামী নির্বাচনে বিএনপি না আসলে তাদের অস্তিত্ব থাকবে না।’
শাজাহান খান আরও বলেন, ‘১৯৭১ সালে বঙ্গবন্ধু আন্দোলনের মাধ্যমে এ দেশের মানুষদের একত্রিত করেছিলেন বলে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আগামী নির্বাচন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জকে সামনে নিয়ে আমাদের কাজ করতে হবে। আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আমাদের যেই উন্নয়ন সেই উন্নয়নকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।’
জনসভায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাহাবুদ্দিন সাহা, এমপির মাদারীপুরের স্থানীয় প্রতিনিধি আজিজুল হক খান, এমপির রাজৈরের স্থানীয় প্রতিনিধি আ.ফ.ম ফুয়াদ, কদমবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনায় তিনি এ কথা বলেন। তাঁর প্রস্তাবে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকায় ঘরে ঘরে গ্যাসের নতুন সংযোগ দেওয়া হোক।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের বিষয়ে উচ্চ আদালতে রিট আবেদন করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। আজ বৃহস্পতিবার বিকেলে এসব কথা জানিয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত।
১ ঘণ্টা আগে
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা ও শহীদ পুলিশ স্মৃতি কলেজের কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
৩ ঘণ্টা আগে
জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সমাবেশ করবে’ জামায়াতে ইসলামী। আগামী শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জামায়াতের প্রচার বিভাগ।
৬ ঘণ্টা আগে