‘ভারতীয় নারীরা অলস’ এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় অভিনেত্রী সোনালি কুলকার্নি। এমন মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে শুরু হয় তীব্র কটাক্ষ। বাধ্য হয়ে গতকাল ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে ক্ষমা চেয়েছেন সোনালি।
ঘটনার শুরু কয়েক দিন আগে। জেন্ডার সমতাবিষয়ক এক সভায় সোনালি বলেন, ‘ভারতীয় নারীরা আসলে অলস। তাঁরা এমন প্রেমিক বা স্বামী চান, যাঁদের কাছে ভালো চাকরি আছে, বাড়ি আছে, যাঁর মাইনে প্রতিবছর বাড়বে, প্রমোশন হবে। কিন্তু সেই নারীরা নিজেদেরকে সাহস করে এই প্রশ্ন করতে পারেন না যে এমন পুরুষকে বিয়ে করার পর তাঁরা নিজেরা কী করবেন?’
ওই অনুষ্ঠানে সোনালি আরও বলেন, পুরুষদের ওপর উপার্জনের চাপ থাকে বেশি। অনেক পুরুষ তো ১৮ বছর না হতেই চাকরি খুঁজে নেয়। অন্যদিকে
২৫-২৭ বছর পর্যন্ত বেশির ভাগ নারী কাজ করার কথা ভাবেনই না। সোনালির উপদেশ, সবাই বাড়ির নারীদের উৎসাহ দিন, যাতে তাঁরা নিজের খরচ নিজে বহন করতে পারেন এবং নিজের সঙ্গীকে সাপোর্ট করতে পারেন।
এমন বক্তব্যে অনুষ্ঠানস্থলে দর্শকদের ব্যাপক সমর্থন পান সোনালি। কিন্তু অনলাইনে তাঁর এ বক্তব্য ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে। বেশির ভাগ নারী সোশ্যাল মিডিয়ায় সোনালির এই বক্তব্যের বিরোধিতা করেন। শুরু হয় সোনালিকে নিয়ে তীব্র কটাক্ষ।
পরিস্থিতি সামাল দিতে গতকাল ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে সোনালি লিখেছেন, ‘নারী হয়ে অন্য নারীদের অনুভূতিকে আমি আঘাত করতে চাইনি; বরং বহুবার নারীদের সমর্থনে কথা বলেছি। আমার কথায় কেউ আঘাত পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী। কোনো শিরোনামে আসা আমার উদ্দেশ্য নয়।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২০ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫