বক্স অফিসে শতকোটির মাইলফলক স্পর্শ করল রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’। মুক্তির মাত্র ৯ দিনে বিশ্বব্যাপী শতকোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি। বলিউড চলচ্চিত্র বিশ্লেষক সাকনিল্কের বরাত দিয়ে সংবাদটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদন থেকে জানা যায় এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় ১০৩.৭৫ কোটি রুপি। গতকাল বৃহস্পতিবার এর আয় ছিল ৪.৭৭ কোটি রুপি। মুক্তির মাত্র দুই দিনেই ২৬ কোটি রুপিরও বেশি আয় করেছে সিনেমাটি। প্রথম দিনে ১৫ দশমিক ৭৩ কোটি রুপি আয় দিয়ে শুরু করা সিনেমাটির দ্বিতীয় দিনের আয় ১০ দশমিক ৩৪ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দুই দিনে সিনেমাটির আয় ছিল ২৬ দশমিক ০৭ কোটি রুপি।
লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবিটি ভারতের ৩ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। সিনেমাটির অগ্রিম টিকিট বুকিংয়ের প্রথম দিনেই ৩০ হাজার টিকিট বিক্রি হয়। মুক্তির আগে প্রায় ৮৫ হাজার অগ্রিম টিকিট বিক্রি হয়।
এটির মাধ্যমেই প্রথমবারের মতো জুটি বেঁধে একসঙ্গে অভিনয় করেছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে রণবীর কাপুরের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া। আর এই ছবির মাধ্যমেই অভিনয় জগতে পা রেখেছেন প্রযোজক-পরিচালক বনি কাপুর। রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন—স্ট্যান্ডআপ কমেডিয়ান অনুভব সিং বাসসিকে। লাভ রঞ্জন পরিচালিত সিনেমাটি কিছুদিন পরে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৫ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৩ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৬ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে