বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। এক হীরা ব্যবসায়ীকে বিয়ে করে বলিউড ছেড়ে ধর্মীয় অনুশাসন মেনে চলেছেন তিনি। নতুন খবর হলো, মা হতে চলেছেন সানা। চলতি বছরের জুলাইয়ে ভূমিষ্ঠ হবে তাঁর প্রথম সন্তান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমনটাই জানা যায়।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় সানা বলেন, ‘আমি ভীষণ খুশি। আমি অবশেষে সেই শান্তির সন্ধান পেয়েছি। আমি এমন একজন স্বামী আমার জীবনে পেয়েছি, যিনি আমাকে সৃষ্টিকর্তার কাছে পৌঁছাতে সাহায্য করেছেন। আমি এখন খুব শান্তিতে আছি, দুজনে একসঙ্গে কাজ করছি এবং আরও কাছে আসছি একে অন্যের। আমি চাই আমার সন্তান যেন সুস্থভাবে জন্ম নেয়। আমাদের প্রথম সন্তানের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। মানসিকভাবে আমি অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছি। এখন আমি কেবল আমার সন্তানের অপেক্ষা করছি। ও জুলাই মাসে জন্ম নেবে।’
গত মাসেই স্বামীকে নিয়ে ওমরাহ পালনে গিয়েছিলেন সানা। এবারের ওমরাহকে বিশেষ আখ্যা দিয়েছিলেন তিনি। তিনি তখন ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক খুশি। কিছু কারণে এবারের ওমরাহ খুবই বিশেষ, ইনশাআল্লাহ দ্রুতই সবার সঙ্গে বিষয়টি খোলাসা করব। আল্লাহ যেন সব সহজ করে দেন।’
হিন্দি, তামিল, তেলেগুসহ পাঁচটি ভাষার ছবিতে কাজ করেছেন সানা খান। ‘বম্বে টু গোয়া’, ‘ধন ধনা ধন গোল’, ‘হল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’স-এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি। ২০২০ সালে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনাসকে বিয়ে করে অভিনয়জগৎকে বিদায় জানান সাবেক এই ‘বিগ বস’ তারকা।

নৃত্যে অবদান রাখায় এ বছর একুশে পদক পাচ্ছেন অর্থী আহমেদ। একুশে পদকের মতো পুরস্কারের তালিকায় সাধারণত জ্যেষ্ঠ শিল্পীদের নাম বেশি দেখা যায়। নৃত্যশিল্পী অর্থী আহমেদ বয়সে তরুণ। জ্যেষ্ঠ শিল্পীদের উপেক্ষা করে তাঁকে একুশে পদক দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নৃত্যশিল্পীরা।
২ ঘণ্টা আগে
পবিত্র ওমরাহ পালন শেষে ১১ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন অভিনেতা মোশাররফ করিম। স্ত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে তিনি ওমরাহ পালনের জন্য ১০ দিন সৌদি আরবে ছিলেন। দেশে ফিরে ১৫ ফেব্রুয়ারি থেকে সাগর জাহানের দুটি নাটকের কাজ করছেন মোশাররফ করিম। একটি ‘সদা সত্য বলিব’ অন্যটি ‘আদু ভাই’।
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে টিভি চ্যানেলগুলো প্রচার করে বিশেষ অনুষ্ঠান। এবারও রমজান মাসজুড়ে একাধিক অনুষ্ঠান প্রচার করবে দীপ্ত টিভি। এর মধ্যে দুটি রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করবেন অভিনেত্রী রিচি সোলায়মান ও জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
বাকপ্রতিবন্ধী নারীর চরিত্রে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। ফিল্মের নাম ‘জ্বীনের বাচ্চা’। সিনেমার গল্প গ্রামের এক বাক্প্রতিবন্ধী নারীকে ঘিরে। একে তো বাক্প্রতিবন্ধী, তার ওপর নিঃসন্তান সে। ফলে সংসার জীবনে নেমে আসে অশান্তির ছায়া।
২ ঘণ্টা আগে