নতুন গান নিয়ে আসছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজ। প্রয়াত গীতিকার নয়ীম গহরের কথায় গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন বাবনা করিম। গানটি প্রযোজনা, সংগীতায়োজন ও পরিবেশনা করেছে ওয়ারফেজ, রেকর্ড লেভেল ও লয় রেকর্ডস আগামী ২২ মার্চ ওয়ারফেজ ও লয় রেকর্ডসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।
ওয়ারফেজের ড্রামার শেখ মনিরুল আলম টিপু আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের শ্রোতাদের জানিয়েছিলাম নিয়মিতই নতুন গান আমরা আনব। আমরা আমাদের কথা রেখেছি। আশা করি সবাই গানটি শোনে আমাদের জানাবেন।’
গতকাল মুক্তি পেয়েছে ‘মা’ শিরোনামে গানটির ২২ সেকেন্ডের টিজার। স্পটিফাই, আইটিউনসসহ অন্যান্য অডিও প্ল্যাটফর্মেও গানটি শোনা যাবে। এর আগে আগামী ১৯ মার্চ স্বাধীন মিউজিক অ্যাপে সারা বিশ্বের শ্রোতাদের জন্য তিন দিনের জন্য গানটির অডিও প্রকাশ করবে ওয়ারফেজ।
জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ বর্তমানে ব্যস্ত আছে দেশের বিভিন্ন জায়গায় কনসার্টে। গতকাল তাঁরা পারফর্ম করেছে বাংলাদেশ মেডিকেলে।
১৯৮৪ সালের ৬ জুন যাত্রা শুরু করে ওয়ারফেজ। দীর্ঘ ৩৯ বছরে ‘অসামাজিক’, ‘জীবনধারা’, ‘অবাক ভালোবাসা’, ‘মৌনতা’, ‘তোমাকে’, ‘মহারাজ’, ‘কৈশোর’–এর মতো জনপ্রিয় গান উপহার দিয়েছে ব্যান্ডটি।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৬ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১০ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৮ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে