চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে গতকাল বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে চিঠি দিয়েছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্ল্যাহ। নির্মিতব্য সিনেমাটি নিয়ে শাকিবের অসদাচরণ, মিথ্যা আশ্বাস, এক সহপ্রযোজককে ধর্ষণ এবং দায়িত্বে অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতি সাধনের অভিযোগ করেছেন তিনি।
অভিযোগের একদিন না পেরোতেই সিনেমাটি শেষ করে দেওয়ার আশ্বাস দিয়ে মীমাংসা করতে চেয়েছেন শাকিব খান। এ নিয়ে আজ বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রযোজকের সঙ্গে বসেছিলেন চিত্রনায়ক, মধ্যস্থতায় ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু।
এ বিষয়ে জানতে চাইলে প্রযোজক রহমত উল্ল্যাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আজ বিষয়টি নিয়ে বসেছিলাম। শাকিবের পক্ষ থেকে সিনেমাটি শেষ করার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু আমি আমার সিদ্ধান্ত এখনো জানাইনি। মীমাংসা হলে অবশ্যই আমি সংবাদমাধ্যমকে জানাব।’
গতকাল বুধবার লিখিত অভিযোগে রহমত উল্ল্যাহ দাবি করেছিলেন পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া সত্ত্বেও কোনো রকমের পূর্ব ঘোষণা ছাড়াই শুটিং বাতিল করে দিতেন শাকিব। এ ছাড়া তিনি শুটিং করতে আসতেন নিজের ইচ্ছা মতো সময়ে।
এ ছাড়া ওই চিঠিতে শাকিবের বিরুদ্ধে এক সহ-প্রযোজককে কৌশলে ধর্ষণ করার অভিযোগও করেছেন রহমত উল্ল্যাহ।
আশিকুর রহমান পরিচালিত ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং ২০১৭ সালে শুরু হলেও এখনো শেষ না হওয়ার কারণ হিসেবে শাকিব খানের অসহযোগিতার অভিযোগ করেছেন সিনেমাটির প্রযোজক। তিনি দাবি করেন, শাকিব বেশ কয়েকবার তাঁকে শিডিউল দিয়েও শুটিং করেননি।
আর ধর্ষণের মতো গুরুতর অভিযোগের প্রমাণপত্র দিতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে রহমত উল্ল্যাহ আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার আইনজীবী দেখছেন। তাঁর কাছে সব প্রমাণ আছে। তাঁর সঙ্গে কথা বলে আমরা আপনাদের তা সরবরাহ করব।’
শাকিব যদি সিনেমাটির বাকি অংশের শুটিং না করেন অথবা ক্ষতিপূরণ না দেন, তাহলে মামলা করবেন বলেও জানিয়েছিলেন প্রযোজক।
এ বিষয়ে বক্তব্য জানতে গতকাল শাকিবের হোয়াটস অ্যাপে একাধিকবার বার্তা পাঠালেও সাড়া পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রিটিশ পপ তারকা এড শিরানের ‘লুপ ট্যুর’ সংগীত সফরের উদ্বোধনী পরিবেশনায় ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়েছিলেন মার্কিন র্যাপার ম্যাকলেমোর। এ সময় ফিলিস্তিনের অধিকার ও যুদ্ধবিরতির পক্ষে কথা বলেন তিনি। তুলে ধরেন ফিলিস্তিনের দুর্দশার চিত্র।
৭ ঘণ্টা আগে
শিডিউল জটিলতায় রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ফারিয়া। তবে আজকের পত্রিকাকে নির্মাতা রায়হান খান জানালেন, ফারিয়ার সরে দাঁড়ানোর বিষয়টি তিনি জানেন না তিনি। এ নিয়ে ফারিয়ার সঙ্গে তাঁর কোনো কথা হয়নি।
৯ ঘণ্টা আগে
২০০১ সালের ১৮ সেপ্টেম্বর প্রথম নাটকের শুটিং করেন চয়নিকা চৌধুরী। নাম ছিল ‘শেষ বেলায়’। এরপর একে একে বানিয়েছেন চার শতাধিক নাটক। পরিচালনা করেছেন ‘বিশ্বসুন্দরী’ ও ‘প্রহেলিকা’ নামের দুটি সিনেমা। এ বছর নির্মাণ ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ হচ্ছে চয়নিকার। এ উপলক্ষে চারটি নাটক বানিয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে
কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ায় ব্রিটিশ পপ তারকা এড শিরানের চলমান যুক্তরাষ্ট্র সফর থেকে বাদ পড়েছেন মার্কিন র্যাপার ম্যাকলেমোর। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেরানের ‘লুপ ট্যুর’ সংগীত সফরের উদ্বোধনী পরিবেশনায় ফিলিস্তিনের অধিকার ও যুদ্ধবিরতির পক্ষে কথা বলায় এই সিদ্ধান্ত...
১১ ঘণ্টা আগে