সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন রাফছান জামান নামের এক শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছেন।
আজ রোববার (১২ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জানান, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৯৪ দশমিক ২৫ পেয়েছেন রাফছান জামান। পরীক্ষায় সর্বমোট পাসের মধ্যে মেয়ে পাস করেছেন ২৮ হাজার ৩৮১ জন, পাসের হার ৫৭.৬৯ শতাংশ। আর ছেলে ২০ হাজার ৮১৩ জন, পাসের হার ৪২ দশমিক ৩১।
গত শুক্রবার (১০ মার্চ) মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরও খবর পড়ুন:

শিক্ষা ছুটি শেষে যোগদান না করা শিক্ষকদের কাছ থেকে ছুটিকালীন বেতন-ভাতা ফেরত না নেওয়ায় দেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি প্রায় ২৬ কোটি টাকা। এ ছাড়া বিধিবহির্ভূতভাবে জনবলকাঠামোর বাইরে পদোন্নতি দিয়ে বেতন-ভাতা পরিশোধে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষতি ৪৭ কোটি টাকার বেশি।
১ ঘণ্টা আগে
রাজধানীর নটর ডেম কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার কলেজের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আগামীকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) ভর্তি আবেদনের রোল নম্বর অনুযায়ী উপস্থিত থাকতে হবে...
৪ ঘণ্টা আগে
একাদশ শ্রেণিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ে নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
১১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশাল বিভাগের ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
১৪ ঘণ্টা আগে