‘পুষ্পা: দ্য রাইজ’ এর তুমুল জনপ্রিয়তার পর দর্শকেরা অপেক্ষায় আছেন সিনেমাটির নতুন কিস্তির জন্য। ইতিমধ্যে এর সিক্যুয়াল নির্মাণে হাত দিয়েছেন পরিচালক সুকুমার। ‘পুষ্পা: দ্য রুল’ নামের সিক্যুয়ালটির ঘোষণা আগেই দেওয়া হয়েছিল।
এর মধ্যেই শোনা গেল নতুন খবর। ১০০০ কোটি রুপির বিনিময়ে সিনেমাটির সকল ভাষার প্রেক্ষাগৃহ স্বত্ব কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। এমন খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
২০২১ সালে ভারতজুড়ে বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটির মাধ্যমে করোনা মহামারির ধাক্কা কাটিয়ে ফের হলমুখী হয় দর্শক। এই রেশ ধরে রাখতে বর্তমানে চলছে দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’ নির্মাণের তোড়জোড়।
‘পুষ্পা: দ্য রুল’ এর পরিসর আরও বড় হচ্ছে। বাজেটও প্রথম পর্বের তুলনায় অনেক বেড়েছে। আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিল—প্রত্যেকেই থাকছেন দ্বিতীয় পর্বেও। এবারও থাকবে একটি চমৎকার আইটেম গান। সামান্থা এবার আইটেম গানের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর কে হবেন বিকল্প, চলছে খোঁজাখুঁজি।
এমন পরিস্থিতিতে খবর এল—‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার বিশেষ চরিত্রে থাকবেন সাই পল্লবী। ‘প্রেমাম’, ‘কালি’, ‘মারি ২ ’, ‘শ্যাম সিংহ রায়’ কিংবা ‘গার্গি’তে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। ভালো নাচতেও জানেন তিনি। তবে পুষ্পায় সাই পল্লবী কিন্তু সামান্থার বিকল্প হিসেবে আসছেন না। আইটেম গানে নাচবেন না তিনি।

বিশ্বখ্যাত লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের বিখ্যাত তোরণের নিচে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে মুখরিত হয়ে উঠেছিল পাঁচটি শব্দ—‘পাঞ্জাবি আ গেয়ে ওয়েম্বলি ওয়ে!’ (ওয়েম্বলিতে এসে গেছে পাঞ্জাবিরা!)।
৩ ঘণ্টা আগে
পর্দায় চরিত্র রূপায়ণে জুড়ি নেই মোশাররফ করিমের। ভিজ্যুয়াল মিডিয়ায় কাজ শুরু ১৯৯৯ সালে ‘অতিথি’ নাটক দিয়ে। তারও এক দশক আগে থেকে মঞ্চনাটকের সঙ্গে তাঁর সম্পৃক্ততা। নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা এবার তরুণ অভিনয়শিল্পীদের সঙ্গে ভাগ করে নেবেন মোশাররফ।
৬ ঘণ্টা আগে
ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর রুপালি পর্দায় কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড—তা নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনাকল্পনা চলছে। পরবর্তী জেমস বন্ড অভিনেতার নাম এখনো জানা না গেলেও সিনেমাটির বড় আপডেট পাওয়া গেল চিত্রনাট্যকার স্টিভেন নাইটের কাছে।
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের কাভিশ ব্যান্ডের সঙ্গে দেশের দুই জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলকে নিয়ে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ কনসার্ট। তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় অনুমতি না পাওয়ায় সে সময় আয়োজনটি স্থগিত করা হয়।
৭ ঘণ্টা আগে