বক্স অফিস কাঁপানো ‘পাঠান’ সিনেমার সাফল্যে ভক্তদের আবারও ধন্যবাদ-ভালোবাসা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গতকাল বুধবার রাতে ফেসবুকে ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়েছেন শাহরুখ।
ফেসবুক পোস্টে শাহরুখ লিখেছেন, ‘এটা ব্যবসার বিষয় নয়, একান্তই ব্যক্তিগত। মানুষের মুখে হাসি ফোটানো, তাদের আনন্দ দেওয়াই আমাদের কাজ। কিন্তু ব্যক্তিগত চেষ্টা না থাকলে এটা কখনই সফল হয় না। ধন্যবাদ সবাইকে যারা পাঠানকে ভালোবেসেছেন এবং যারা সিনেমায় কাজ করেছেন।’ সবশেষে শাহরুখ বলেন, ‘এর থেকেই প্রমাণ হয় পরিশ্রম, প্রচেষ্টা আর বিশ্বাস এখনো জীবিত রয়েছে।’
বক্স অফিসে এখনো একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে শাহরুখের ‘পাঠান’। ‘বাহুবলী ২ ’-এর রেকর্ড ভেঙে হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয় করার রেকর্ড গড়েছে ‘পাঠান’।
চলচ্চিত্র বিশ্লেষক তরণ আদর্শের সবশেষ টুইট অনুযায়ী এখন পর্যন্ত ভারতে পাঠানের আয় ৫৩৬ দশমিক ৭৭ কোটি রুপি। মুক্তির ৪৩ দিন পর বিশ্বব্যাপী ছবিটি ব্যবসা করেছে ১ হাজার ৩৯ কোটি রুপি।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘পাঠান’ সিনেমায় শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। বিশেষ চরিত্রে রয়েছেন সালমান খান।

চ্যানেল আই আয়োজিত সংগীতবিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠের প্ল্যাটফর্ম দিয়ে মিডিয়ায় আগমন ইমরান মাহমুদুলের, অন্যদিকে একই প্রতিষ্ঠানের ক্ষুদে গানরাজের প্ল্যাটফর্ম দিয়ে গানের ভুবনে পেশাগত যাত্রা শুরু জেরিন তাসনিম নওমির। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
আগামী ঈদে প্রচারের লক্ষ্যে চয়নিকা চৌধুরীর গল্পে ও নির্দেশনায় তৈরি হলো টেলিফিল্ম ‘ভালোবাসার অন্য নাম তুমি’। নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফীন তন্বী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চার তারকা অভিনয়শিল্পী ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, দীপা খন্দকার ও রিচি সোলায়মান।
৫ ঘণ্টা আগে
চলতি বছরের শুরুতে একটি পডকাস্টে এসে ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন নির্মাতা রায়হান রাফী। এবার একই ঘটনা নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিলেন খিজির হায়াত খান। ইতিমধ্যে সিনেমার চিত্রনাট্যের কাজও শেষ করেছেন বলে জানিয়েছেন এই নির্মাতা।
৫ ঘণ্টা আগে
বার্লিনালে শেষ পর্যন্ত রাজনীতিরই জয় হলো। বার্লিনাল অর্থাৎ বার্লিন চলচ্চিত্র উৎসবের এবারের আসরের শুরুর দিন থেকেই তৈরি হয়েছিল বিতর্ক। সিনেমায় রাজনীতি থাকা উচিত নয়, জুরিপ্রধান উইম ওয়েন্ডার্সের এমন মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে।
৫ ঘণ্টা আগে