
পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে সাভারের আশুলিয়ায় যাচ্ছিল ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকা ভর্তি গাড়ি। গাড়িতে ছিল পাঁচজন। ১০ থেকে ১২ জন ছিনতাইকারী তাদের চড়-থাপ্পড় দিয়ে টাকা ভর্তি গাড়িটি ছিনিয়ে নিয়ে যায়।
ডিএমপির তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শফিউল্লাহ আজকের পত্রিকাকে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
এর আগে তুরাগের ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজের ওপরে বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই গাড়িতে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শফিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, টাকাগুলো ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের ছিল। মিরপুর ডিওএইচএস থেকে সাভারের আশুলিয়া নিয়ে যাচ্ছিল মানি প্ল্যান্ট সিকিউরিটি এজেন্সি।

এক প্রশ্নের জবাবে পরিদর্শক শফিউল্লাহ বলেন, ‘ওরা (ছিনতাইকারী) ১০-১২ জন ছিল। আর টাকাসহ গাড়িতে ৫ জন ছিল। পরে ছিনতাইকারীরা পাঁচজনকে চড় থাপ্পড় দিয়ে গাড়িসহ টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর টাকার গাড়িটি ফেলে দিয়ে যায়।’
এর আগে তুরাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জাহিদ আজকের পত্রিকাকে বলেন, ‘তুরাগ থানার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজের ওপরে এটিএম বুথের টাকা ভর্তি গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তুরাগ থানায় একটি অভিযোগ হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) রাইসুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৭টা ১০ থেকে ১৫ এর মধ্যে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল।’
এক প্রশ্নের জবাবে এসি রাইসুল ইসলাম বলেন, ‘ওই গাড়িতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। শনাক্ত করতে কিছুটা সময় লাগছে।’

রাজশাহীতে এক পুলিশ সদস্যকে মোটরসাইকেল চাপা দেওয়ার চেষ্টার ঘটনায় শফিউল আলম পাভেল (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর শ্রীরামপুর মোড়ের নভোথিয়েটার পার্কের সামনে তিন রাস্তার মোড়ে দায়িত্ব পালনের সময় মোটরসাইকেল চালক পাভেল এক পুলিশ সদস্যকে চাপা দিয়ে পালিয়ে যান।
৭ মিনিট আগে
ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকলেও ভোট দিতে গিয়ে যেন সংগ্রাম করতে হয় জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের বীর সাপধরী এলাকার বাসিন্দাদের। প্রায় তিন দশক ধরে ভোট দিতে তাঁদের পাড়ি দিতে হচ্ছে প্রায় ১০ কিলোমিটার পথ। ইউনিয়নের এক কোণায় মণ্ডলপাড়া ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হয় তাঁদের।
৯ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয় লোকজন তাঁকে ধরে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। এ সময় তাঁর দুই সহযোগী পালিয়ে যান।
৩১ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের কাকজিনগর গ্রামে প্রায় ১০০ বছরের পুরোনো চলাচলের পথে গেট নির্মাণ করে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ১৮টি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। প্রশাসনের পরিদর্শনের পরও রাস্তা বন্ধ থাকায় ভুক্তভোগীরা দ্রুত সমাধান দাবি করেছেন।
৩৮ মিনিট আগে