স্মার্টফোনে অনেকেই গেম খেলতে পছন্দ করেন। তবে সব স্মার্টফোনে স্বাচ্ছন্দ্যে গেম খেলা যায় না। গেমগুলো সাধারণত স্মার্টফোনের স্টোরেজের অনেকখানি জায়গাজুড়ে থাকে। এ ছাড়া, গেমিংয়ের সময় ফোন হ্যাং করাসহ নানা সমস্যা তো আছেই। তাই স্মার্টফোন ব্যবহারের অন্যতম কারণ যদি হয় গেম খেলা, তাহলে স্মার্টফোন কেনার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে। এগুলো নিয়ে আলোচনা করা হলো:
প্রসেসর
গেমিংয়ের জন্য ফোন কেনার সময় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটি বিবেচনা করতে হবে তা হলো প্রসেসর। প্রসেসরই মূলত ফোনের কর্মক্ষমতা নির্ধারণ করে। তাই মোবাইলে স্ন্যাপড্রাগন ৬৭৫ বা এর পরের সংস্করণ, হাই–সিলিকন কিরিন ৯৭০ বা এর পরবর্তী সংস্করণ, এক্সিনোস ৮৮৯৫ বা এর পরের সংস্করণ, মিডিয়াটেক হেলিও জি৯০টি বা এর পরবর্তী সংস্করণের প্রেসসর আছে কি না দেখে নিতে হবে। এতে গেমিংয়ের অভিজ্ঞতা হবে নির্ঝঞ্ঝাট।
র্যাম ও স্টোরেজ
গেমিংয়ের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ। কমপক্ষে ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ আছে— এমন ফোন কেনার চেষ্টা করুন। তবে এর চেয়ে বেশি স্টোরেজের ফোন কিনতে পারলে আরও ভালো। তবে কোন গেম খেলতে ন্যূনতম কেমন কনফিগারেশন লাগে— সে ব্যাপারেও জানা থাকা থাকতে হবে।
ডিসপ্লে
ফোনের ডিসপ্লে বা স্ক্রিন গেমিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গেম সঠিকভাবে দেখার জন্য ফোনে হাই রেজুলেশনের ডিসপ্লে থাকতে হবে। এ ছাড়া, ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ বা ১২০ হার্টজ হলে ভালো হয়। রিফ্রেশ রেট মূলত এক সেকেন্ডে স্ক্রিন কতবার রিফ্রেশ হয় সেটি।
যে স্মার্টফোনের রিফ্রেশ রেট যত বেশি থাকে সে স্মার্টফোনে ভিডিও এবং ইমেজ তত ঝকঝকে এবং মসৃণ দেখা যায়। স্মার্টফোনগুলোতে সাধারণত ৬০, ৯০ এবং ১২০ হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট থাকে।
ব্যাটারি
স্মার্টফোনে গেম খেললে চার্জের বিষয়টি খেয়াল রাখা জরুরি। গেম খেলার সময় ফোন হাই গ্রাফিকস এবং হাই রিফ্রেশ রেট ব্যবহার করলে ব্যাটারি দ্রুত শেষ হয়। তাই ফোন কেনার সময় কমপক্ষে ৪৫০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি আছে এমন ফোন বাছাই করুন। বর্তমানে বাজারে মিড রেঞ্জের অনেক ফোনেই ৬০০০ এমএইএইচ–এর ব্যাটারি থাকে।

বর্তমান বিশ্বে তথ্য অনুসন্ধানের প্রধান মাধ্যম হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। কিন্তু এই এআই কতটা নির্ভুল? বিবিসি সাংবাদিক টমাস জার্মেইনের সাম্প্রতিক একটি গবেষণা চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। তিনি প্রমাণ করেছেন, একটি তুচ্ছ মিথ্যা ব্লগ পোস্টের মাধ্যমেও বিশ্বের বড় বড় এআই চ্যাটবটগুলোকে অনায়াসেই...
১ দিন আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) সিস্টেমের টেস্ট রানের (পরীক্ষামূলক চালু) কারণে কিছু গ্রাহকের মোবাইল সংযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
১ দিন আগে
২০৩০ সালের মধ্যে কম্পিউটিং খাতে প্রায় ৬০০ বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা করছে ওপেনএআই। চ্যাটজিপিটি নির্মাতা সংস্থা আইপিওর প্রস্তুতি নিচ্ছে, যা কোম্পানির মূল্য সর্বোচ্চ ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়াতে পারে।
২ দিন আগে
চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্সের তৈরি নতুন এআই মডেল ‘সিড্যান্স ২.০’ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে এটি কী করতে পারে আলোচনা তা নিয়ে নয়, বরং ভবিষ্যতে হলিউডের মতো সৃজনশীল শিল্পের ওপর এর কী প্রভাব পড়তে পারে তা নিয়েই তৈরি হয়েছে উদ্বেগ।
৩ দিন আগে