ভারতীয় সুরকার এ আর রহমানের ছেলে এ আর আমিন ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গানের শুটিং চলাকালীন মঞ্চ ভেঙে পড়ে। তবে আমিন গুরুতর কোনো আঘাত পাননি বলে জানা গেছে।
সেই ভয়াবহ দুর্ঘটনার কথা ভক্তদের এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানিয়েছেন এ আর আমিন। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘটনাস্থলের কিছু ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যায় তিনি যেখানে শুটিং করছিলেন, সেখানে ঝাড়বাতি ও সাজসজ্জার অন্য জিনিসগুলো তাঁর ওপর ভেঙে পড়েছিল। যদিও আমিন কোনো আঘাত পাননি। কিন্তু আমিন জানিয়েছেন ঘটনার তিন দিন পার হয়ে গেলেও তিনি সেই দুঃসহ স্মৃতি এখনো বহন করছেন।
ঘটনাস্থলের আগের ও পরের ছবি পোস্ট করেন আমিন। ভয়াবহ পরিস্থিতি ব্যাখ্যা করে নিরাপত্তার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে আমিন লিখেছেন, ‘আমি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার প্রতি, আমার বাবা-মা, পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং আমার আধ্যাত্মিক শিক্ষকের কাছে কৃতজ্ঞ যে আমি আজ নিরাপদ এবং বেঁচে আছি। মাত্র তিন রাত আগে, আমি একটি গানের শুটিং করছিলাম। হঠাৎ একটি ক্রেন থেকে পুরো কাঠামো এবং ঝাড়বাতিগুলো মঞ্চে পড়ে যায়। আমি ঘটনাস্থলের ঠিক মাঝখানে ছিলাম, তখন ভেঙে পড়েছিল এগুলো। একটু এদিক-সেদিক হলে বা কয়েক ইঞ্চি কিংবা কয়েক সেকেন্ড আগে-পরে হলে পুরো অংশটি আমাদের মাথায় পড়ে যেত। আমার দল এবং আমি এখনো সেই ভয়ের মধ্যে আছি, যা কাটিয়ে ওঠা কঠিন।’
এদিকে রহমান পুত্রের এমন ভয়াবহ দুর্ঘটনার কথা শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন ভক্তরা। একের পর এক মন্তব্যে সাহস জোগাচ্ছেন তাঁকে। এমনকি পরিবারের সদস্যরাও বলছেন, সৃষ্টিকর্তা সহায় ছিল বলেই আজ আমিন বেঁচে আছেন।
এ আর রহমানের একমাত্র পুত্র এ আর আমিন। এ ছাড়া খাতিজা রহমান, রহিমা রহমান নামে দুজন কন্যা সন্তান রয়েছে এ আর রহমানের। এ আর আমিন ২০১৫ সালে তামিল চলচ্চিত্র ‘ও কাধল কানমানি’ দিয়ে প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। সিনেমাটিতে তিনি গেয়েছেন ‘মওলা ওয়া সল্লিম’ গানটি। এর পর থেকে তিনি সুশান্ত সিং রাজপুতের ‘দিল বেচারা’র ‘নেভার সে গুডবাই’ গানটিসহ বেশ কয়েকটি হিন্দি গান গেয়ে জনিপ্রিয়তা পেয়েছেন।

ঈদ মানেই সিনেমা মুক্তির হিড়িক। হল সংকটের এই সময়েও নির্মাতাদের দৌড়ঝাঁপ থাকে চোখে পড়ার মতো। এই রোজার ঈদে মুক্তি নিশ্চিত করেছে ৫টি সিনেমা—‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ এবং ‘প্রেশার কুকার’।
১ ঘণ্টা আগে
ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে ঈদ উপলক্ষে বিশেষ আড্ডার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। শোবিজের দুই প্রজন্মের তারকাদের নিয়ে সাজানো এই আয়োজনে উঠে আসবে ঈদের শৈশব স্মৃতি, পারিবারিক মুহূর্ত এবং শিল্পীজীবনের নানা অজানা গল্প।
১ ঘণ্টা আগে
মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
১৪ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১ দিন আগে