এস্কোবার নামটার শোনা মাত্রই মাথায় আসতে পারে কলম্বিয়ার কুখ্যাত মাদক সম্রাট পাবলো এস্কোবারের কথা। তবে বাংলাদেশে যে এস্কোবার এসেছেন তাঁর সঙ্গে মাদকের কোনো সম্পর্ক নেই। তিনি ফুটবলকে ভালোবেসে জড়িয়ে আছেন আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভারপ্লেটের সঙ্গে। সেবাস্তিয়ান পেরেজ এস্কোবারের আগমন বাংলাদেশের ঘরোয়া ফুটবলে রিভারপ্লেটের শুভেচ্ছা বার্তা নিয়ে।
আর্জেন্টিনার জাতীয় দল নিয়ে বাংলাদেশিদের উন্মাদনা ছুঁয়ে গেছে রিভারপ্লেটকেও। বাংলাদেশে নতুন করে দূতাবাস খুলতে এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফেইরো। সেই দলের অংশ হয়ে বাংলাদেশে আগমন রিভারপ্লেটের জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল স্কুলের প্রেসিডেন্ট সেবাস্তিয়ান এস্কোবার।
আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিপিএল ফুটবলের শীর্ষ চার ক্লাবের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন এস্কোবার। বৈঠকের ফাঁকেই সংবাদমাধ্যমকে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন রিভারপ্লেট কর্মকর্তা। বলেছেন, ‘ক্লাবগুলোর সঙ্গে দারুণ আলোচনা হয়েছে। আমরা এখানে কিছু একাডেমি করতে আগ্রহী। আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, এখানে ফুটবল যেভাবে দেখা হয়, ফুটবলের প্রতি এখানকার মানুষের যে অনুভূতি, সেটা আমাদের মতোই, তো আমরা ভাবলাম ওই অনুভূতিটা আমরা ভাগাভাগি করি। শিশুদের ফুটবল শেখানো সম্ভব হলে দারুণ হবে।’
একদম শিশু পর্যায়ে একাডেমি গড়তে আগ্রহী রিভারপ্লেট। সব মিলিয়ে ২৫টি একাডেমি আছে ক্লাবটি যার পাঁচটি দক্ষিণ আমেরিকা ও ইউরোপে। বাংলাদেশে একাডেমি করলে এটাই হবে এশিয়ায় রিভারপ্লেটের প্রথম ফুটবল একাডেমি। বাংলাদেশে ক্লাবগুলোর সঙ্গে যৌথভাবে একাডেমি গড়ার ইচ্ছা ৩৭ প্রিমিয়ার লিগ জয়ী দলটির। আগামীকাল বসুন্ধরা কিংসে গিয়ে সেখানকার অবকাঠামো দেখে আসবেন এস্কোবার। যেতে চান আবাহনী মাঠেও।
কাতার বিশ্বকাপ থেকেই বাংলাদেশকে নতুন করে জানতে শিখেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের তৃতীয় বিশ্বকাপ জয়ে বাংলাদেশিদের সমর্থনকে সমান গুরুত্বপূর্ণ বলে মনে করে রিভারপ্লেট। বাংলাদেশে রিভারপ্লেটের একাডেমি গড়ার পরিকল্পনা সেই উন্মাদনা কাজে লাগিয়েই। এস্কোবার বলেছেন, ‘দুটি দেশের দূরত্ব অনেক, কিন্তু তারপরও আমি আশাবাদী। যদি এখানকার ক্লাবগুলো একাডেমি করতে চায়, তাহলে তাদের সঙ্গে কাজ করতে আমরা আগ্রহী। আপনারা আর্জেন্টিনাকে কিছু কোচ, শিশুকে পাঠাতে পারেন।’
এস্কোবারের সঙ্গে আলোচনার পর রিভারপ্লেটের সঙ্গে নিজেদের একাডেমি গড়ার আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশের ক্লাব কর্মকর্তারাও। মোহামেডানের সাবেক ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি বললেন, ‘ওরা মূলত আলোচনা করেছে আমাদের একাডেমি নিয়ে। তারা যৌথভাবে এটা করতে আগ্রহী। শুরু থেকে মানে ছয় বছর বয়সীদের থেকে শুরু করে। তারা একাডেমির প্রস্তাব দিয়েছে। আমরাও পেশাদার খেলোয়াড় লেনদেনের বিষয়টি জানতে চেয়েছি। ওই খেলোয়াড়দের আমরা পেতে পারি কিনা? যদিও এটা তাদের বিষয় নয়, তারপরও বলেছে বিষয়টি তারা দেখবে।’
আবাহনীর টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর আশা, রিভারপ্লেটের সঙ্গে অংশীদারত্বে লাভবান হবে বাংলাদেশ, ‘যদি তাদের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করতে পারি, তাহলে আমাদের খেলোয়াড় তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে, যারা ভবিষ্যতে আমাদের জাতীয় দলকে এবং দেশের ফুটবলকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। আমরা জানিয়েছি, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা অবকাঠামোগত কাজ শুরু করেছি। আট মাস পর. . যে ট্রেনিং সুবিধাদির প্রস্তুতি চলছে, সেটা একাডেমির কাজকে এগিয়ে নিতে পারব।’

এরপর সুইডেন ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও ডাচদের রক্ষণভাগ ভাঙা সম্ভব হয়নি। অবশ্য খেলার শেষ দিকে নেদারল্যান্ডসের আক্রমণভাগের ধার আরও বেড়ে যায়। ম্যাচের ৮৯ মিনিটে সুইডেনের কফিনে শেষ পেরেকটি ঠোকেন সেই সামারভিল। মেমফিস ডিপাইয়ের সঙ্গে চমৎকার পাস খেলে বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর সুইডিশ গোলরক্ষককে ক
৩২ মিনিট আগে
ফিলাডেলফিয়া স্টেডিয়ামের ভিআইপি বক্সে ক্যামেরা তাক করতেই যেন ব্রাজিলের গৌরবময় ফুটবল ইতিহাসের অসংখ্য স্মৃতি ফিরে এল। কাকার সেলফিতে রোনালদো, রোনালদিনহো আর কাফু—কিংবদন্তিরা তো ছিলেনই। গ্যালারিজুড়ে সমর্থকেরা তৈরি করেছিলেন উৎসবের আবহ। মাঠেও ছন্দে ফিরেছে ব্রাজিল, হেসেছে তারা জয়ের হাসি।
২ ঘণ্টা আগে
জয়ের ধারায় ফিরতে গতকাল পাকিস্তানের বিপক্ষে স্বর্ণা আক্তারের দুর্দান্ত ব্যাটিংয়ের পর নিয়ন্ত্রিত বোলিং করেছেন নাহিদা আক্তার (৩/১৮) ও সানজিদা আক্তার মেঘলা (৩/২১)।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে সব কটি গোল করে গড়েছেন বেশ কিছু রেকর্ড। একই সঙ্গে আরও তিনটি রেকর্ডের দ্বারপ্রান্তে তিনি।
৩ ঘণ্টা আগে