
২০১৮ সালের নির্বাচনের আগে যে সীমানা ছিল, তা অক্ষুণ্ন রেখেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সীমানা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুধু ছয়টি আসনের কয়েকটি উপজেলা ও ইউনিয়নের প্রশাসনিক অখণ্ডতাকে গুরুত্ব দিয়ে নাম পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
আজ রোববার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ইসি আলমগীর বলেন, ‘নতুন কিছুই নেই। ২০১৮ সালে যে সীমানা নির্ধারণ করা হয়েছিল। সেটাই অক্ষুণ্ন রয়েছে। শুধু প্রশাসনিক কারণে নামের পরিবর্তন হয়েছে অথবা প্রশাসনিক বিভক্তি যেগুলো হয়েছে, সেগুলো পুরোনো নাম বাদ দিয়ে নতুন নাম দিয়ে করা হয়েছে।’
জনশুমারি অনুযায়ী সীমানা নির্ধারণ করতে সময়ের প্রয়োজন বলে উল্লেখ করে ইসি আলমগীর জানান, জনশুমারির প্রতিবেদন করতে আরও বছরখানেক সময় লাগবে। আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে।
মো. আলমগীর বলেন, ‘আমরা অপেক্ষা তো করতে পারছি না। তারা খসড়া যেটা দিয়েছে, সেটা আমলে নিয়েছি। তবে প্রশাসনিক অখণ্ডতা এবং ভৌগোলিক বিষয়টাকেই বেশি গুরুত্ব দিয়েছি।’
এই সীমানা নির্ধারণের খসড়া প্রকাশের পর যদি জনপ্রতিনিধি বা স্থানীয়রা সমস্যা মনে করেন, ২০ দিন সময়ের মধ্যে তাঁরা আবেদন করতে পারবেন। প্রত্যেকটি আবেদনই ইসি শুনানি করবে বলে জানান তিনি।
ইসি আলমগীর বলেন, ‘তাঁদের বক্তব্য যদি সঠিক হয়, কেউ যদি বিরোধিতা না করেন এবং আমাদের কাছে যদি প্রতীয়মান হয় যে তাঁদের বক্তব্য যৌক্তিক, তখন হয়তো আমরা পরিবর্তন আনতে পারি। এ ছাড়া কোনো পরিবর্তন হবে না।’

সৌদি আরবকে লক্ষ্য করে গতকাল মঙ্গলবার হুতিদের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন এবং তাঁর জীবন, সংগ্রাম ও মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে জাতীয় সংসদে।
১১ ঘণ্টা আগে
আকাশপথে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছেই ৫ হাজার ৮৪২ কোটি টাকার বেশি পাওনা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)। বছরের পর বছর বিমান বাংলাদেশ অ্যারোনটিক্যাল ও নন-অ্যারোনটিক্যাল চার্জ পরিশোধ না করায় এই বকেয়া দাঁড়িয়েছে। পাঁচটি দেশীয় এয়ারলাইনসের কাছে বর্তমানে বেবিচকের মোট
১১ ঘণ্টা আগে
চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
১১ ঘণ্টা আগে