নতুন বছরটা যেন বলিউডের বিয়ের মৌসুম! কে এল রাহুলের সঙ্গে আথিয়া শেঠি থেকে শুরু করে সিদ্ধার্থ-কিয়ারা, অভিষেক পাঠক-শিবলিকা থেকে মানবী গাগরু-বরুণ কুমার এবং সর্বশেষ স্বরা ভাস্কর-ফাহাদ আহমেদ—বলিপাড়ায় উদ্যাপনের পর্ব যেন চলছেই।
এবার বিয়ের ইঙ্গিত দিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। অভিনেত্রী জানিয়েছেন, তিনি গাঁটছড়া বাঁধতে আগ্রহী, সঠিক মানুষটির অপেক্ষায় আছেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে সাক্ষাৎকারে অভিনেত্রী এমন কথা বলেন।
পরিণীতি বলেন, ‘আমাকে একটা ছেলে খুঁজে দিন। এরপর আমার ব্যক্তিগত জীবন সাজাব।’
পরিণীতি আরও বলেন, তিনি বিয়ে করতে চান এবং সন্তানের মা হতে চান। উত্থান-পতন, সুস্বাস্থ্য এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে সুখ ভাগ করে নেওয়ার একটি দুর্দান্ত ভারসাম্যপূর্ণ ক্যারিয়ারের আশা পরিণীতির।
বলিউডে সম্প্রতি বিয়ে হিড়িক পড়ে গেছে। এ নিয়ে পরিণীতি বলেন, ‘আমি আমার বন্ধুদের হাসি মুখ দেখে অনেক খুশি। যেদিন আমি আমার মানুষকে খুঁজে পাব এবং তাঁর প্রেমে পড়ব, সেই মানুষকেই আমি বিয়ে করতে চাই।’
পরিণীতিকে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে শিগগিরই ইমতিয়াজ আলির ‘চামকিলা’ সিনেমায় দেখা যাবে। এ ছাড়া অক্ষয় কুমারের সঙ্গে টিনু সুরেশ দেশাই পরিচালিত ‘ক্যাপসুল গিল’ সিনেমায় অভিনয় করেছেন পরিণীতি।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে