নোয়াখালীর সোনাইমুড়ীতে অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা, একটি পাইপগান, এক রাউন্ড বন্দুকের গুলি, একটি চাকু ও একটি মোবাইল জব্দ করা হয়।
গতকাল শনিবার দিবাগত রাতে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের রসুলপুর গ্রামের ভাবনা পুকুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হচ্ছেন–বেগমগঞ্জ উপজেলার বারইচতল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে কামরুল হাসান রনি (২২), নরোত্তমপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে মেহেরাজ হোসেন সাগর (২১) ও নাজিরপুর এলাকার সাহিদুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম মিজু (১৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের রসুলপুর গ্রামের ভাবনা পুকুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ১০ থেকে ১২ জন অস্ত্রধারী একত্রিত হয়ে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য প্রস্তুতি নেওয়ার সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। পরে গ্রেপ্তারদের শরীরে তল্লাশি চালিয়ে অস্ত্র, গুলি ও সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
একাধিক সূত্র জানায়, সোনাইমুড়ী ও বেগমগঞ্জ এলাকার কিছু যুবক ছিনতাইয়ের এসব ঘটনার সঙ্গে জড়িত। প্রায় সময় দুই উপজেলার বিভিন্ন স্থানে তারা ছিনতাই করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।’

কুড়িগ্রামের চর রাজিবপুরে সারের স্লিপ বিতরণ নিয়ে ক্ষুব্ধ কৃষকেরা ডিলারের গুদামে ঢুকে সারের বস্তা নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে উপজেলা শহরের রাজিবপুর বাজারে ‘সফি এন্টারপ্রাইজ’ নামের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে...
৯ মিনিট আগে
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মাহবুব রহমান বলেন, ‘রোগী ও হাসপাতাল এলাকায় সক্রিয় বলে অভিযোগ থাকা একটি চক্রের সদস্যদের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি আইনি সহায়তা চাইলে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।’
১৩ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জে জায়গা–জমি নিয়ে বিরোধের জেরে অস্ত্র প্রদর্শন করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নারীসহ চারজন আহত হয়েছেন। গতকাল রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
১৭ মিনিট আগে
খুলনা নগরীর আলোচিত মাদক বিক্রেতা ও ২২ মামলার আসামি সাদ্দাম ওরফে মারুয়া সাদ্দামকে (৩৬)গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে খালিশপুর থানা-পুলিশ ময়লাপোতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সে খালিশপুর থানার নয়াবাটি এলাকার মো. সেলিমের ছেলে।
১৮ মিনিট আগে