প্রশ্ন: আমার বয়স ৩০। অতিরিক্ত সাদা স্রাব হচ্ছে। সঙ্গে চুলকানি। মাসিক প্রতি মাসেই দুই দিন করে পিছিয়ে যাচ্ছে। সন্তান নেওয়ার চেষ্টা করছি। কিন্তু এক বছরেও কনসিভ করাতে পারিনি। পরামর্শ পেলে কৃতজ্ঞ থাকব।
নাম প্রকাশে অনিচ্ছুক, কক্সবাজার
সাধারণত জীবাণুঘটিত সংক্রমণের কারণে সাদা স্রাব ও চুলকানি হয়। এ ক্ষেত্রে ব্যক্তিগত পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। সংক্রমণ নিরাময়ের জন্য চিকিৎসকের পরামর্শে স্বামী ও স্ত্রী উভয়ের অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা প্রয়োজন। ঘরোয়াভাবে দুই ক্যাপ ভায়োডিন সল্যুশন আধা গামলা কুসুম গরম পানিতে দিয়ে তাতে ১৫ মিনিট বসে হিপবাথ নিলে উপকৃত হবেন। কনসিভ করার জন্য একজন বন্ধ্যত্ব বিশেষজ্ঞের পরামর্শ নিন।
প্রশ্ন: আমার মাসিকের সময় অনেক বেশি ব্লিডিং হয়। খুবই দুর্বল লাগে। এ বিষয়ে কী করতে পারি?
পিয়া ফেরদৌসী, নোয়াখালী
আপনার বয়স উল্লেখ করেননি। সাধারণত জরায়ুর টিউমার, অ্যান্ডোমেট্রিওসিস এবং প্রজননতন্ত্রের সংক্রমণ ও প্রদাহ থেকে মাসিকের সময় রক্ত বেশি যেতে পারে। দেরি না করে দ্রুত স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। রক্ত বেশি যাওয়ার ফলে রক্তশূন্যতা থেকে দুর্বলতা বোধ করছেন। রক্তের ঘাটতি পূরণে পুষ্টিকর খাবারের পাশাপাশি আয়রন ট্যাবলেট তিন মাস খেতে পারেন।
প্রশ্ন: ২০১৭ সালে আমার প্রথম সন্তানের জন্ম। ১৫ দিনের মাথায় মারা যায় সে। সিজারিয়ান ছিল। এখনো সেলাইয়ে ব্যথা করে, চুলকায়। অ্যালার্জির সমস্যা আছে। হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছি। কিন্তু কাজ দেয়নি সেভাবে। কী করণীয়?
রেহানা শারমিন, টাঙ্গাইল
এ ধরনের ক্রনিক পেইন ও অ্যালার্জি কমাতে স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শে কিছু ওষুধ খেতে হতে পারে। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
প্রশ্ন: বয়স যা-ই হোক না কেন, মানসিকভাবে প্রস্তুত না হলে কি সন্তান নেওয়া ঠিক? এতে কি সন্তান ও মায়ের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে?
সাদিয়া, নরসিংদী
স্বাস্থ্যের সংজ্ঞার মধ্যে শারীরিক ও মানসিক—দুই ধরনের স্বাস্থ্যের কথাই উল্লেখ রয়েছে। সুস্থতার জন্য শরীর ও মনের যত্ন প্রয়োজন। মানসিকভাবে প্রস্তুত না হয়ে সন্তান নেওয়া একেবারেই ঠিক নয়। মানসিক স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত না হলে তা সন্তান ও মায়ের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই নিজেকে যখন শারীরিক ও মানসিকভাবে উপযুক্ত মনে করবেন, তখনই সন্তান ধারণের কথা চিন্তা করা ভালো।
পরামর্শ দিয়েছেন
ডা. ফরিদা ইয়াসমিন সুমি
সহকারী অধ্যাপক (গাইনি)
চট্টগ্রাম মেডিকেল কলেজ

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
২ দিন আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৫ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৬ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৭ দিন আগে