সেরাদের সেরা এয়ারলাইনস কোনটি?
এককথায় এর জবাব দেওয়া সম্ভব নয়। তবে আপনি যদি ভেবে থাকেন, আমেরিকান কিংবা ব্রিটিশ এয়ারলাইনস অথবা ইউরোপের কোনো এয়ারলাইনস পৃথিবীতে সেরা, তাহলে ভুল ভাবছেন। বিশ্বের সর্বোচ্চ র্যাঙ্কিং পাওয়া এয়ারলাইনগুলো বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এ মধ্যে ফ্লাইটে গ্রাহকসেবার মান ও প্রশস্ত বসার ব্যবস্থা অন্যতম। এসব মানে পৃথিবীর সেরা ৫টি এয়ারলাইনস হলো:
১. কাতার এয়ারওয়েজ
ওয়ার্ল্ড এয়ারলাইনস পুরস্কারে ২০২১ সালের শীর্ষ এয়ারলাইনস হিসেবে জায়গা করে নিয়েছে কাতার এয়ারওয়েজ। এদের বিজনেস ক্লাসে স্লাইডিং ডোর, অনডিমান্ড খাবার পরিবেশনসহ অনেক সুবিধা রয়েছে।
২. সিঙ্গাপুর এয়ারলাইনস
১৯৪৭ সালে প্রতিষ্ঠিত সিঙ্গাপুর এয়ারলাইনস এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। পৃথক দুটি বিছানা, ফ্ল্যাট স্ক্রিন টেলিভিশনসহ সুইট রয়েছে এর প্রথম শ্রেণির যাত্রীদের জন্য।
৩. ইতিহাদ এয়ারওয়েজ
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় এ এয়ারলাইনসের প্রথম শ্রেণিতে ভ্রমণের অভিজ্ঞতা হবে ফাইভ স্টার হোটেলের অভিজ্ঞতার মতো।
৪. এমিরেটস
এর প্রথম শ্রেণির যাত্রীরা তাঁদের সুইটে সর্বোচ্চ নির্জনতা উপভোগ করে থাকেন। রাতে ঘুমানোর সময় সুইটগুলোকে শব্দহীন করা হয়। এমিরেটস ২০২১ সালে বেস্ট ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড জিতেছে।
৫. ভার্জিন আটলান্টিক
এই এয়ারলাইনসের স্লোগান ‘ডেপার্ট দা এভরিডে’। এর সিটগুলো আরামদায়ক প্রশস্ত বিছানায় পরিণত করা যায়।
সূত্র: লাক্সারি কলামিস্ট

চুলের যত্নে যদি আর কিছু নাও করেন, তবু শ্যাম্পুর পর কন্ডিশনার মাখা হয়। আর চুলের এই সৌন্দর্য ধরে রাখতে শ্যাম্পুর পাশাপাশি কন্ডিশনার ব্যবহারের কোনো বিকল্প নেই। শ্যাম্পু যেখানে চুলের ময়লা ও অতিরিক্ত তেল পরিষ্কার করে, কন্ডিশনার সেখানে চুলে আর্দ্রতা ফিরিয়ে এনে একটি সুরক্ষাকবচ তৈরি করে।
৯ ঘণ্টা আগে
ঢাকা থেকে রাতের বাসে ছুটি খাগড়াছড়ি জেলার দীঘিনালা। যানজটমুক্ত থাকায় ভোর সাড়ে ৪টায় পৌঁছে যাই। আগে থেকে গেস্টহাউসে রুম বুকিং থাকায় বাড়তি ঝামেলা না করে সোজা রুমে। গাইডের অপেক্ষায় থাকতে থাকতে বিশ্রামও হয়ে যায়। অতঃপর সকাল ৯টায় রুম থেকে বের হয়ে নাশতা শেষে বাইকে ছুটি আলমগীর টিলা—২০ মিনিটের পথ।
১৬ ঘণ্টা আগে
পুরোনো বাড়ির সামনে দাঁড়িয়ে শাওনের প্রথম প্রশ্নটা সাধারণত হয়—এই বাড়িটা কত বছরের? কিন্তু প্রশ্নটা সেখানেই শেষ হয় না। বাড়িটির দরজা কে বানিয়েছিল, জানালার নকশা এমন কেন, এই সিঁড়িতে আলপনা আঁকা হয়েছিল কেন, একসময় এখানে কারা থাকতেন—এমন নানা প্রশ্ন তাঁকে টেনে নিয়ে যায় বাড়িটির ভেতরে...
১৭ ঘণ্টা আগে
কেনাকাটা কিংবা শপিং শুধু প্রয়োজনীয় পণ্য কেনার মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি এখন ভ্রমণ-সংস্কৃতির অন্যতম বড় আকর্ষণ। ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড প্রকাশিত বিশ্বসেরা ৫০টি শপিং গন্তব্যের তালিকায় জায়গা করে নিয়েছে এশিয়ার ১২টি বৈচিত্র্যময় শহর। আধুনিকতার ঝলকানি, ঐতিহ্যবাহী বাজার এবং অনন্য সাংস্কৃতিক...
১৮ ঘণ্টা আগে