মেঘের উপত্যকায় জীবনের একটা অংশ কাটালে কেমন হবে বলুন তো? যেখানে আপনি থাকবেন মেঘের সমুদ্রের ওপরে পাহাড়ের চূড়ায়। হঠাৎ দেখা যাবে একদিকে বৃষ্টি, অন্যদিকে রোদ। সবকিছু মিলে যেন স্বর্গের এক খণ্ড এই পৃথিবীর বুকে। বলছি মেঘের রাজ্য সাজেক ভ্যালির কথা।
কীভাবে যাবেন
সাজেক যেতে হলে প্রথমে যেতে হবে খাগড়াছড়ি। লোকসংখ্যা বেশি হলে গাড়ি রিজার্ভ করে যেতে পারেন। অথবা ঢাকার আব্দুল্লাহপুর বা সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন গাড়িতে খাগড়াছড়ি যেতে হবে। নন-এসি ও এসি বাসের ভাড়া আলাদা হবে। খাগড়াছড়িতে নেমে চান্দের গাড়ি বা ম্যাক্সিমায় চড়ে সাজেকে যেতে হবে। পাহাড়ের দেড়-দুই ঘণ্টার এই পথ অতিক্রম করে আপনি পৌঁছে যাবেন মেঘের রাজ্য সাজেকে।
থাকবেন কোথায়
সাজেক ভ্যালিতে বর্তমানে ছোট-বড় মিলিয়ে প্রায় ১২০টি রিসোর্ট রয়েছে। সাজেকের বাঁ পাশের রিসোর্টগুলো থেকে বাংলাদেশ এবং ডান পাশের রিসোর্টগুলো থেকে মিজোরামের ভিউ পাওয়া যায়।
প্রতিটি রিসোর্ট থেকে পাহাড় ও মেঘের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। হোটেল বা রিসোর্ট বুক করেই সাজেকে আসা ভালো। হঠাৎ চলে এলে থাকার জায়গা না-ও পেতে পারেন।
পিক সিজনে রিসোর্টে প্রতিটি কক্ষের এক রাতের ভাড়া পড়বে রবি থেকে বৃহস্পতিবার ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা। আর শুক্র-শনিবার সেটা বেড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা হতে পারে কিংবা তারও কিছু বেশি। তবে অফ সিজনে এখানে রুম ভাড়া অনেকটাই কম থাকে।
খাওয়াদাওয়া
এখানে বেশ কিছু ভালো মানের রেস্তোরাঁ আছে। সেগুলোতে দেখেশুনে খেতে পারেন।
সাজেকে ঘোরাঘুরি
পুরো সাজেক দুর্দান্ত সুন্দর জায়গা। তবে এখানে দেখার কিছু জনপ্রিয় জায়গা আছে।
লুসাই গ্রাম
এখানে প্রবেশমূল্য ৩০ টাকা। লুসাই গ্রামে দেখা যাবে পাহাড়ের জীবনযাপন, ঐতিহ্য।
কংলাক পাহাড়
কংলাক পাহাড়ের চূড়ায় যেতে হলে আপনাকে বেশ কিছু রাস্তা ট্র্যাকিং করতে হবে। এখান থেকে দেখা সূর্যাস্ত আপনার স্মৃতিতে সব সময় বিচরণ করবে।
হ্যালি প্যাড
ভোরে সূর্যোদয় দেখার জন্য জনপ্রিয় জায়গা এটি। সে সময় মেঘের আস্তরণ এতটাই ঘন থাকে যে পাহাড়ের নিচের অংশ দেখা যায় না।
জরুরি তথ্য
■ একাধিক জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে রাখবেন।
■ জরুরি কিছু ওষুধ নিয়ে যাবেন।
■ ট্র্যাকিংবান্ধব জুতা সঙ্গে রাখবেন।
■ সাজেকে সবকিছুর দাম কিছুটা বেশি। তাই প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে যাবেন।
■ যেখানে-সেখানে ময়লা ফেলবেন না।

চুলের যত্নে যদি আর কিছু নাও করেন, তবু শ্যাম্পুর পর কন্ডিশনার মাখা হয়। আর চুলের এই সৌন্দর্য ধরে রাখতে শ্যাম্পুর পাশাপাশি কন্ডিশনার ব্যবহারের কোনো বিকল্প নেই। শ্যাম্পু যেখানে চুলের ময়লা ও অতিরিক্ত তেল পরিষ্কার করে, কন্ডিশনার সেখানে চুলে আর্দ্রতা ফিরিয়ে এনে একটি সুরক্ষাকবচ তৈরি করে।
৮ ঘণ্টা আগে
ঢাকা থেকে রাতের বাসে ছুটি খাগড়াছড়ি জেলার দীঘিনালা। যানজটমুক্ত থাকায় ভোর সাড়ে ৪টায় পৌঁছে যাই। আগে থেকে গেস্টহাউসে রুম বুকিং থাকায় বাড়তি ঝামেলা না করে সোজা রুমে। গাইডের অপেক্ষায় থাকতে থাকতে বিশ্রামও হয়ে যায়। অতঃপর সকাল ৯টায় রুম থেকে বের হয়ে নাশতা শেষে বাইকে ছুটি আলমগীর টিলা—২০ মিনিটের পথ।
১৫ ঘণ্টা আগে
পুরোনো বাড়ির সামনে দাঁড়িয়ে শাওনের প্রথম প্রশ্নটা সাধারণত হয়—এই বাড়িটা কত বছরের? কিন্তু প্রশ্নটা সেখানেই শেষ হয় না। বাড়িটির দরজা কে বানিয়েছিল, জানালার নকশা এমন কেন, এই সিঁড়িতে আলপনা আঁকা হয়েছিল কেন, একসময় এখানে কারা থাকতেন—এমন নানা প্রশ্ন তাঁকে টেনে নিয়ে যায় বাড়িটির ভেতরে...
১৬ ঘণ্টা আগে
কেনাকাটা কিংবা শপিং শুধু প্রয়োজনীয় পণ্য কেনার মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি এখন ভ্রমণ-সংস্কৃতির অন্যতম বড় আকর্ষণ। ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড প্রকাশিত বিশ্বসেরা ৫০টি শপিং গন্তব্যের তালিকায় জায়গা করে নিয়েছে এশিয়ার ১২টি বৈচিত্র্যময় শহর। আধুনিকতার ঝলকানি, ঐতিহ্যবাহী বাজার এবং অনন্য সাংস্কৃতিক...
১৭ ঘণ্টা আগে