
দেশের জ্বালানির চাহিদা মিটাতে এক কার্গো সমপরিমাণ ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। এতে খরচ হবে ৬৯০ কোটি টাকার বেশি।
আজ বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এলএনজি আমদানির প্রস্তাবটি অনুমোদন দিয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভায় সভাপতিত্ব করেন।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, সভায় মোট ছয়টি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে স্পট মার্কেট থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানি করা হবে।
রেসপন্সিভ দরদাতা হিসেবে জাপানের জেরা করপোরেশনের নাম সুপারিশ করা হয়েছে। আমদানির মোট খরচ পড়বে ৬৯০ কোটি ৪২ লাখ ৯ হাজার ৩১২ টাকা। প্রতি ইউনিটের দাম পড়বে ১৬.৫ মার্কিন ডলার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা এই এলএনজি আমদানি করবে।
এ ছাড়া সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের জন্য স্থানীয় বাজার থেকে ১ কোটি ১০ লাখ লিটার ভোজ্যতেল কেনা এবং তুরস্ক থেকে মসুর ডাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।

এটিসি বেসিক কোর্স নম্বর-৩৬-এ মোট ১৪ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। এঁদের মধ্যে বিমানবাহিনীর ৮জন এবং বেবিচকের ৬জন রয়েছেন। আগামী ২৭ সপ্তাহ তাঁরা এয়ার ট্রাফিক কন্ট্রোল ও এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ নেবেন।
২৯ মিনিট আগে
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু হলে বাংলাদেশি প্রবাসী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের দীর্ঘ ট্রানজিটের ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আকাশ যোগাযোগ আরও শক্তিশালী হবে।
১ ঘণ্টা আগে
সশস্ত্র বাহিনীর কর্মকর্তা পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও সততাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
মহাপরিচালক বলেন, বাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় এসব অবকাঠামো নির্মাণ একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক উদ্যোগ। তিনি নবনির্মিত স্থাপনাসমূহ যথাযথভাবে ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
২ ঘণ্টা আগে