
গ্যাসের চরম সংকটের মুখে পড়ে সাত মাস বন্ধ থাকার পর আবারও স্পট মার্কেট থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গতকাল মঙ্গলবারের সভার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) এক কর্মকর্তা।
আরপিজিসিএলের উপমহাব্যবস্থাপক (এলএনজি) প্রকৌশলী মোহাম্মদ আবদুল মুকিত আজকের পত্রিকাকে বলেন, স্পট মার্কেট থেকে ৩২ লাখ এমএমবিটিইউ (মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট) ধারণক্ষমতার একটি কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এই কার্গোর এলএনজি চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে।
আরপিজিসিএলের কর্মকর্তারা বলছেন, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২১-২২ তারিখের মধ্যে জাতীয় গ্রিডে আবারও স্পট এলএনজি সরবরাহ করা হবে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির শেষ দিকে সরবরাহের জন্য ইউরোপীয় টোটাল গ্যাসের কাছে একটি এলএনজি কার্গো চেয়েছে।
আরপিজিসিএলের ডিজিএম আবদুল মুকিত বলেন, প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়ছে ১৯ দশমিক ৭৪ ডলার করে। সরকার গত বছরের জুন মাসে সর্বশেষ স্পট মার্কেট থেকে এলএনজি কেনে, যার দাম ছিল প্রায় ২৫ ডলার।
স্পট মার্কেট থেকে এলএনজি কেনার জন্য আরপিজিসিএল ২৬ জানুয়ারি তালিকাভুক্ত সরবরাহকারীদের কাছ থেকে দরপত্র আহ্বান করে। এর মধ্যে সর্বনিম্ন দর দিয়েছে টোটালগ্যাস।
ইউক্রেনে যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম অস্বাভাবিক বেড়ে গেলে সরকার গত জুলাইয়ে স্পট মার্কেট থেকে এলএনজি কেনা বন্ধ করে দেয়। এতে ডলার সাশ্রয় করাও ছিল সরকারের অন্যতম লক্ষ্য।
স্পট মার্কেট থেকে এলএনজি কেনার সরকারি সিদ্ধান্ত এমন সময় এল, যখন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গ্যাসের দাম সর্বনিম্ন ১৪ শতাংশ থেকে সর্বোচ্চ ১৭৯ শতাংশ বাড়িয়েছে।
বর্ধিত গ্যাসের দাম ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। যদিও ব্যবসায়ীরা গ্যাসের দাম কমানোর পাশাপাশি বর্ধিত দাম কার্যকর করার সময় দুই মাস পিছিয়ে দিতে সরকারকে চাপ দিচ্ছে।
পেট্রোবাংলা সর্বশেষ তথ্য বলছে, বাংলাদেশে প্রতিদিন গ্যাসের চাহিদা আছে প্রায় ৩ হাজার ৭৬০ মিলিয়ন ঘনফুটের। বিপরীতে সরবরাহ আছে ২ হাজার ৬৫৭ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে নিজস্ব উৎস থেকে আসে ২ হাজার ২৫৬ মিলিয়ন ঘনফুট। দীর্ঘমেয়াদি চুক্তির অধীনে আমদানি করা এলএনজি প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা মেটানো হয়।
পেট্রোবাংলার কর্মকর্তাদের আশা, স্পট মার্কেটের এলএনজি জাতীয় গ্রিডে যোগ হলে দীর্ঘমেয়াদি চুক্তির অধীনে আনা এলএনজি মিলিয়ে গড়ে প্রায় ৭০০–৮০০ মিলিয়ন ঘনফুট জাতীয় গ্রিডে যুক্ত হবে।

ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সংগ্রামের মাঝেই শ্রীলঙ্কায় বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেম হ্যাক করে প্রায় ২ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩০ কোটি টাকা) হাতিয়ে নিয়েছে আন্তর্জাতিক সাইবার অপরাধীরা। লঙ্কান কর্মকর্তাদের বরাত দিয়ে...
১ ঘণ্টা আগে
রাজনৈতিক অনিশ্চয়তা, দুর্বল অভ্যন্তরীণ চাহিদা এবং কঠোর রাজস্ব ও মুদ্রানীতির সম্মিলিত প্রভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় দুর্বল হয়ে পড়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তাদের সাম্প্রতিক মূল্যায়নে বলেছে, এই তিনটি উপাদান মিলেই দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে দৃশ্যমান চাপ...
৭ ঘণ্টা আগে
সরকারের অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির বিপরীতে আয়ের গতি স্পষ্টতই মন্থর, আর সেই চাপ সামাল দিতে শেষ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভরতা বাড়ছে। বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) বলছে, এই পরিস্থিতিতে সরকার কার্যত নতুন টাকা ছাপিয়ে ব্যয় মেটানো শুরু করেছে।
৭ ঘণ্টা আগে
স্বাস্থ্য পরীক্ষায় কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা দিতে অ্যাসেন্ট হেলথ লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি গুলশান অ্যাভিনিউয়ে প্রাইম অ্যাস্পয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ-সম্পর্কিত চুক্তি স্বাক্ষর করে।
১১ ঘণ্টা আগে